× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ঝিনাইদহের পদ্মাকর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়াম্যানকে সংবর্ধনা

admin
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নিজামূল গণি লিটুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে হাট গোপালপুর স্কুল মার্কেট মালিক সমিতি এ সংবর্ধনার আয়োজন করে।

স্কুল মার্কেট মালিক সমিতির সভাপতি ইমদাদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামূল গণি লিটু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাট গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক  ও ব্যবসায়ী ইমাজুল হক, এস.এ টিভি ও দৈনিক বণিক বার্তার ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ, ইউনিয়ন যুব লীগের সভাপতি ফারুক হোসেন, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. এস.এ.জি মিল্টন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ছাপ্পা, সহ-সাধারণ সম্পাদক হানিফ আহমেদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক রেজাউল ইসলাম রাজু। পরে নব-নির্বাচিত চেয়ারম্যানকে স্কুল মার্কেট মালিক সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি বলেন, এলাকায় এখন থেকে আর কোন মারামারি-হানাহানি থাকবে না। দলমত নির্বিশেষে সকলে শান্তি শৃংখলা রক্ষা করে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। এছাড়াও তিনি বাজারের সকল ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদারসহ সব ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং এলাকার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..