ঝিনাইদহের কালীগঞ্জে গ্যাসবাহী ট্রাংকলরীর চাপায় বাইসাইকেল আরোহি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৩ ডিসেম্বর’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জে গ্যাসবাহী ট্রাংকলরীর চাপায় এক বাইসাইকেল আরোহি নিহত হয়েছে।

আজ শুক্রবার সকালে কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকালে ওই ব্যক্তি কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে বাইসাইকেল যোগে নিমতলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে শ্রী লক্ষী সিনেমা হলের সামনে পৌছালে খুলনাগামী গ্যাসবাহী ট্রাংকলরী তাকে চাঁপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।এ ঘটনায় পুলিশ ওই ট্রাংলরীটিকে আটক করেছে তবে চালক পালিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।