ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলায় গ্রাম থেকে ইয়াবাসহ জনি বিশ্বাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ১১ টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত জনি বিশ্বাস কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) এম এ হাশেম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালীগঞ্জ উপজেলার হেলায় গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়।

সেসময় ৫০ পিচ ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ জনি বিশ্বাসকে আটক করা হয়।
আটককৃত জনি বিশ্বাস দীর্ঘদিন যাবত ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।