আরাফাত কল্লোল, ভ্রাম্যমান প্রতিনিধি ॥ ঝিকরগাছায় ফ্রেন্ডস্ টুয়েন্টি যুব সমবায় সমিতি লিমিটেড এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্থ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয় এস কে সুপার মার্কেটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আরাফাত কল্লোল।
বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক আলহাজ্ব ইয়াউর রহমান, সহ-সভাপতি শাহাজাহান আলী, সগ-সভাপতি আখতারুল ইসলাম রিপন, যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম, কার্য-নির্বাহী সদস্য শাহাদৎ হোসেন, রুহুল আমীন, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান হাবিব, আকরাম হোসেন প্রমূখ। সভায় মাসিক চাঁদা আদায়, দুস্ত অসহায় মানুসের সেবা ব্যয়, বাৎসরিক বনভোজনসহ বিভিন্ন বিষয় আলোকপাত হয়েছে।