× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

ঝিকরগাছা প্রতিনিধি (আফজাল হোসেন চাঁদ)

ঝিকরগাছায় গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ অর্থসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০২২
নগদ অর্থসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ২শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ১লক্ষ ২৬ হাজার ২শত টাকা সহ শাহানারা বেগম (৪৫) নামের এক মহিলা মাদকব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সে উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী(গাজীপাড়া) গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঝিকরগাছা থানাকে মাদক মুক্ত করার লক্ষ্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্তের সার্বিক দিক নির্দেশনায় সোমবার দুপুর ২টা ১৫ মিনিটের সময় থানার জরুরী ডিউটি অফিসার এস.আই (নিঃ) সুব্রত কুমার কুন্ডু গোপন সংবাদের ভিত্তিতে আসামীর নিজ বসত বাড়ীতে গাঁজা বিক্রয় করাকালে নারী পুলিশের সহায়তায় ধৃত করেন।

ধৃত আসামীর হেফাজত হতে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রিত নগদ ১,২৬,২০০/- টাকা উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। এসময় উপস্থিত ছিলেন,এ.এস.আই (নিঃ) মোঃ আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

এ ঘটনায় সন্ধ্যায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১১, তাং-১৩/০৬/২০২২। উক্ত মামলায় বিচারের জন্য আসামীকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..