× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা 

ঝিকরগাছার গঙ্গানন্দপুরের নায়েব দলিলের ঘড়ির নয়টার কাটা কটায় যায়

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
ঝিকরগাছা

যশোরের ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) দলিল উদ্দিনের ঘড়ির নয়টার কাটা কয়টায় যায়! এ বিষয়ে নায়েবকে নিয়ে এলাকায় অনেক গুঞ্জন সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের নিকট সুবিচার দাবী করেছে এলাকার সচেতন মহল।

তথ্য অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ২৪ ফেব্রুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসনের বিধি-৪ শাখার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে রবিবার হতে বৃহস্পতিবার সকাল ৯ঘটিকা হতে বেলা ৩.৩০ ঘটিকা পর্যন্ত পবিত্র মাহে রমজান মাসে সাহ্রি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সকল সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সময় নিধারণ করা হলেও সরকারি উক্ত প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) দলিল উদ্দিন তার কর্মস্থলে যোগদান করার পর থেকেই তিনি প্রতিনিয়ত অফিসে দেরিতে আসেন।

যার কারণে অফিসে সেবা প্রত্যাশী এলাকার সাধারণ মানুষের ভোগান্তীর শেষ নেই। ঘটনার বিষয়ে সোমবার (১৭ মার্চ) সকাল ১০টা ২০মিনিটের  সময় তার কর্মস্থলে সংবাদকর্মীরা তাল ঝুলা অবস্থায় দেখতে পায়। ঘটনার বিষয়টি নিয়ে এলাকার সর্বসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গঙ্গানন্দপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) দলিল উদ্দিন বলেন, আমি প্রতিনিয়ত ঝিনেদাহ জেলার কালিগঞ্জ থানার আন্দোলপোতা গ্রাম থেকে আসা যাওয়া করি। তাতে হয়তো একটু দেরি হয় তাতে সমস্যা কি ?

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, তিনি তো ঠিক মত অফিস করেন। যেহেতু অভিযোগ উঠেছে বিষয়টা আমি দেখছি।


এ ক্যটাগরির আরো খবর..