× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ঝিকরগাছায় গণসংযোগ করছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল

Dutta
হালনাগাদ: রবিবার, ১০ মার্চ, ২০২৪
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হতে পারে যশোর ঝিকরগাছা উপজেলা পরিষদ পরিষদের নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা পর্যায়ে নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে বিভিন্ন ভাবে প্রচার-প্রচারণা শুরু করেছে প্রার্থীরা।

উক্ত নির্বাচনে গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে গণসংযোগের উপজেলা ও পৌরসভা পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম। তিনি একজন সমাজসেবক, প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ইতিমধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করে উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানের নেতাকর্মীদের ও সাধারণ মানুষের সাথে মতবিনিময়ের মাধ্যমে দোয়া ও আশিবাদ গ্রহণ করে গণমানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম স্থানীয় সংবাদকর্মীদের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন, আমি একজন বঙ্গবন্ধু’র আদর্শের সৈনিক। সবসময় মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই। বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুনদের সুযোগ দিয়ে, নেতৃত্বের নতুন মোড় তৈরি করছেন। আমি এবার ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করব। নির্বাচনে জয়ী হলে, সততা ও নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করব। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে তার ভীষণ বাস্তবায়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমার বিশ্বাস আমি উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন।


এ ক্যটাগরির আরো খবর..