× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

ঝিকরগাছায় কঠোর নিরাপত্তায় গদখালী ইউপি’র উপ নির্বাচনে চেয়ারম্যান হলেন প্রিন্স আহম্মেদ

Dutta
হালনাগাদ: শনিবার, ৯ মার্চ, ২০২৪
চেয়ারম্যান হলেন প্রিন্স আহম্মেদ

যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী মোড়ল ৭ নভেম্বর ২০২৩ ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার পর শনিবার (৯ মার্চ) প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে এবার বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতিকের প্রার্থী প্রিন্স আহম্মেদ। তিনি আওয়ামী লীগ সমর্থিত ৫জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে একজন।

১২ ভোটকেন্দ্রে ১২ জন প্রিজাইডিং অফিসার, ৬০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১২০ জন পোলিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করেন। উপ নির্বাচনে ৪নং গদখালী ইউনিয়নের ২৩ হাজার ১শত ৬৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও ভোট প্রয়োগ করেছে ১২ হাজার ৪শত ৭৬জন ভোটার। ১শত ৭ ভোট বাতিল এবং বৈধ ভোট ১২হাজার ৩শত ৬৯ ভোট হয়েছে। যার মধ্যে আনারস প্রতিকের প্রার্থী প্রিন্স আহম্মেদ পেয়েছেন ৭হাজার ৮শত ৭৫ ভোট, অটোরিক্সা প্রতিকের প্রার্থী আশরাফ উদ্দীন পেয়েছেন ৩হাজার ১শত ৯৩ ভোট, মোটর সাইকেল প্রতিকের প্রার্থী সাইফুল রহমান এস.এল সাইফ পেয়েছেন ১হাজার ১শত ২৭ ভোট, চশমা প্রতিকের প্রার্থী ইমামুল হোসেন পেয়েছেন ১শত ২৬ ভোট এবং টেলিফোন প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪৮ ভোট। ফলাফলের উপর ভিত্তি করে উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ আনারস প্রতিকের প্রার্থী প্রিন্স আহম্মেদ কে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা দিয়েছেন।

উল্লেখিত ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে প্রশাসনের কঠোর নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম মামুনুর রশীদ, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া, উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ সহ আরও অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..