বিভিন্ন গণমাধ্যমে ঝাল মুড়ি বিক্রেতা আলম শরীফ এর সংবাদ প্রকাশের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ওই ঝালমুরি বিক্রেতা আলম শরীফের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
এছাড়াও শনিবার সকালে পরিবারটির জন্য মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার জানান, মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির নির্দেশে শুক্রবার দুপুরে অসুস্থ আলম শরীফের মাহিলাড়া গ্রামের বাড়িতে গিয়ে তার চিকিৎসার দায়িত্ব নেয়ার বিষয়টি তাকে জানানো হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, আমাদের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পরামর্শে ছিন্নমূল আলম শরীফের পরিবারকে স্থায়ী পূর্ণবাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।