× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ঝালকাঠির ২টি সংসদীয় নির্বাচনে ৬ প্রার্থীর প্রচারণা নেই

admin
হালনাগাদ: সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

ঝালকাঠি প্রতিবেদকঃ একদাশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির ২টি আসনে ৫টি করে দলের ১০ জন প্রার্থী থাকলেও এখন পর্যন্ত ৬টি দলের ৬ জন প্রার্থী মাঠে নেই।

তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চোখে পড়ছে না। এখন পর্যন্ত তাদের ব্যানার, পোস্টার কোথাও লাগানো হয়নি। ঝালকাঠি-১ আসনে জাপা প্রার্থী এম.এ কুদ্দুস খান, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী প্রবীর কুমার মিত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. নুরুল হুদা ফয়েজী এদের প্রচার প্রচারণা নেই বললেই চলে।

ঝালকাঠি ২ আসনে জাপা প্রার্থী এমএ কুদ্দুস খান ন্যাশনাল পিপলস পার্টির মো. জাহাঙ্গীর হোসেন খান এর প্রচার প্রচারনা আদৌ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুফতী সৈয়দ মো. ফয়জুল করিমের প্রচার প্রচারণা চোখে পড়ার মত নয়।

অন্যদিকে ঝিমিয়ে চলছে বিএনপি প্রার্থী জীবা আমিনা খানের প্রচার প্রচারণা এবং এখন পর্যন্ত এই প্রার্থীর পোষ্টার লাগানো হয়নি তবে দু একবার মাইকিং করে প্রচারণার শব্দ শোনা গেছে।

ঝালকাঠি ১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বজলুল হক হারুন এবং বিএনপির প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রচারণা চলছে। ঝালকাঠি ২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শিল্পমন্ত্রী¡ আমির হোসেন আমুর প্রচার প্রাচারণা সাড়া তুলেছে বলে জানান এলাকার বিভিন্ন শ্রেণির ভোটাররা ।


এ ক্যটাগরির আরো খবর..