× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ঝালকাঠির দুটি আসনে ১০ জনের প্রতীক বরাদ্দ

admin
হালনাগাদ: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠির দুটি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও বিএনপি এবং জাতীয় পার্টিসহ মোট ১০ জনের প্রতীক রবাদ্দ করেছে জেলা রির্টার্নি কর্মকর্তা।

সোমবার সকালে জেলা রির্টার্নি কর্মকর্তা ঝালকাঠি জেলা প্রশাসক হামিদুল হক তার সম্মেলন কক্ষে প্রার্থী ও সমর্থকদের হাতে প্রতীক তুলে দেন।

ঝালকাঠি-১ আসনে পাঁচজন ও ঝালকাঠি-২ আসনে পাঁচজন নিয়ে মোট ১০ প্রার্থীকে প্রতীক দেওয়া হয়। এদের মধ্যে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বজলুল হক হারুনকে (নৌকা), বিএনপি প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরকে (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী এম এ কুদ্দুসকে (নাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. নূরুল হুদা ফয়েজীকে (হাতপাখা) ও এনপিপির প্রার্থী প্রবীর মিত্রকে (আম) প্রতীক দেওয়া হয়।

এদিকে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমুকে নৌকা, বিএনপির প্রার্থী জীবা আমিনা খানকে ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী এম এ কুদ্দুস খানকে নাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ ফয়েজুল করীমকে হাতপাখা ও এনপিপির জাহাঙ্গীর হোসেন খানকে আম প্রতীক দেওয়া হয়।

উল্লেখ্য জাতীয় পার্টির প্রার্থী এম এ কুদ্দুস খান ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের দুটিতেই প্রার্থী হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..