× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঝালকাঠিতে ৪৩ মেট্রিকটন রিলিফের চালসহ ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ৪৩ মেট্রিক টন রিলিফের চালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন। সে ঝালকাঠি শহরের বিসমিল্লাহ চাল আড়ৎ এর মালিক ।

মঙ্গলবার দুপুরে শহরের পালবাড়ি এলাকার বাসন্ডা নদীতে একটি কার্গো থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানে উত্তোলনের সময় এ চালসহ তাকে আটক হয়। পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহাবল থেকে ৩০ কেজি করে আশ্রায়ণ প্রকল্পের হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য এ চাল বরাদ্দ হয় ভোলা জেলায়। সেখান থেকে ঝালকাঠির এ ব্যবসায়ী চালগুলো ক্রয় করে সকালে নিজের আড়তে মজুত করছিলেন। এ সময় গোপন সংবাদে পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে চালসহ ব্যবসায়ীকে আটক করা হয়।

বৈধ ভাবে এ চাল ক্রয় করা হয়েছে বলে ব্যবসায়ী দাবী করেছেন। তবে অভিযান পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেট রওশন আলী জানিয়েছেন, এ চাল বাইরে ক্রয় বিক্রয় সম্পূর্ন বেআইনি। তাই ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য চালসহ আটক ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঝালকাঠি সদর থানার ওসি তাজুল ইসলাম জানান, পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে চাল ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..