ঝালকাঠিতে মারধরের বিচার চাওয়ায় উল্টো হামলার শিকার দুই কিশোর

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠিঃ ঝালকাঠি পৌরসভার বিকনা এলাকায় তুচ্ছ ঘটনার জেরে মাধরের বিচার চাইতে গিয়ে হামলার শিকার হলো শুভ সিকদার ও সজীব নামের দুই কিশোর ।

গত ৪ ডিসেম্বর উপজেলার বাদামতলা মাহফিলে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মো. মনসুর এর পুত্র রুবেল সহ তার সহযোগী রবিউল, মনসুর, বেল্লাল বিকনা এলাকার শুভ ও সজীবের উপর হামলা চালায় ।

পরে ৫ ডিসেম্বর তারা বিচারের জন্য হামলাকারীদের অভিভাবকের কাছে গেলে তারা বিষটি এরিয়ে যান ।

এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ রুবেল বাহিনী আবারো দেশিয় অস্ত্র দিয়ে শুভ, সজীবকে কে হামলা করে । বর্তমানে তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলায় আহত সজীবের অবস্থার অবনতির ফলে চিকিৎসকরা তাকে বরিশাল শের- ই বাংলা মেডিকেলে প্রেরন করেন । শুভ ও সজীব এ হামলার সঠিক বিচার চায়। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।