ঝালকাঠিতে জেলা প্রশাসক কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট জমে উঠেছে

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠিঃ ঝালকাঠি জেলা প্রশাসক কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট জমে উঠেছে। ৩৬টি দল থেকে গত ২ দিন প্রতিযোগিতা শেষে প্রথম রাউন্ড থেকে ১৮টি দল দ্বিতীয় রাউন্ডে উন্নিত হয়েছে।

বুধবার রাতে ৬টি ম্যাচের মধ্যে আকর্ষনীয় ম্যাচ ছিল জেলা প্রশাসক মো: হামিদুল হক ও তার পাটনার জাতীয় ব্যাড মিন্টন খেলোয়ার আহসান হাবিব পরশের সাথে পিরোজপুরের তপু ও কচুয়া বাবুর জুটির ম্যাচ।

এই ম্যাচে ২-১ সেটে জেলা প্রশাসকের টিম বিজয়ী হয়েছে। তবে জেলা প্রশাসকের সাথে জাতীয় ব্যাডমিন্টন খেলোয়ার আহসান হাবিব পরশের খেলা উপস্থিত দর্শকদেরকে আনন্দ দিয়েছে এবং স্থানীয় খেলোয়াররা জাতীয় খেলাধুলার ক্ষেত্রে কি ধরণের দক্ষতা এবং কলা কৌশল ব্যবহার করতে হয় তা দেখেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।