ঝালকাঠিতে ফুটপাত ও খাল অবৈধ দখলমুক্ত অভিযান শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌর শহরের ফুটপাত ও খালগুলো অবৈধ দখল মুক্ত করতে পৌরসভা ও জেলা প্রশাসন যৌথ অভিযান শুরু করেছে।

শুক্রবার সকালে ঝালকাঠি শহরের কালীবাড়ি সড়ক থেকে অভিযান শুরু হয়। শহরের প্রধান বাজারেও অভিযান চলে।

ঝালকাঠি শহরকে এক সময় ব্যবসায়িক নৌ-বন্দর হিসেবে দ্বিতীয় কোলকাতা বলা হত। শহরের পয়োনিষ্কাশনের জন্য ছড়িয়ে ছিটিয়ে ছিল ২২ টি খাল। কালের পরিক্রমায় এবং অবৈধ দখলদারদের দখল-বাজির কারণে রাস্তার ফুটপাত এবং খাল ছিল বেদখল। সরকারী নির্দেশনা অনুযায়ী অবৈধ দখল উচ্ছেদ, খাল খনন ও পৌর এলাকার রাস্তার ফুটপাত দখল মুক্ত করার প্রক্রিয়া জেলা প্রশাসক ও পৌর মেয়রের যৌথ উদ্দ্যোগে শুরু হয়েছে

ঝালকাঠি জেলা প্রশাসক মো: হামিদুল হকের নেতৃত্বে আজ সকাল ১০ টায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: জাকির হোসেন, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, এনডিসি রওশন আলী ও পৌর কাউন্সিলর তরুণ কর্মকার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উচ্ছেদ অভিযানে অংশ নেন।

অভিযানে ফুটপাত ও খাল দখল করে তৈরি হওয়া ৩ শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে এসব স্থাপনা উচ্ছেদ করা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।