ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আব্দুল মান্নান রসুল ৬ষ্ঠ বারের মত সভাপতি নির্বাচিত হয়ে ডবোল হেট্রিক করেছে এবং প্রথম বারেরমত মোস্তাফিজুর রহমান মনু বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
১১টি পদে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত একক প্যানেলই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নির্বাচনের তফসীল ঘোষনা করার পরে নানা ধরণের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাড়ায়। উল্লেখ্য আগামী ৩১ জানুয়ারী তফসীল অনুযায়ী ভোট গ্রহণের দিন ধার্য্য ছিল।





