× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

জয়ের খোঁজে জিম্বাবুয়ে

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া প্রতিবেদক: সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। আজ রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ শিবির। শনিবার বাংলাদেশ দলের অনুশীলন ছিল না। তবুও ঐচ্ছিক অনুশীলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশ দলের সব ক্রিকেটার। তবে শুরুর দিকে মাঠে এসে অনুশীলনে করেননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাব্বির রহমান অধিকাংশ সময় জিমে কাটিয়েছেন। এ ছাড়া বাকিরা সবাই ব্যাটিং, বোলিং অনুশীলন করেছেন। সাকিব, মাহমুদউল্লাহ, তামিম, সৌম্য সবাই নেটে সময় দিয়েছেন।

আগের ম্যাচে অভিষিক্ত হওয়া শুভাগত হোম ব্যাটিং, বোলিং-দুটোই অনুশীলন করেছেন। স্কোয়াডের সঙ্গে থাকা শহীদ, সজীব ও সৈকতের সঙ্গে এদিন যোগ দিয়েছেন মুক্তার আলী। তাসকিন আহমেদ দুদিনের জন্য ঢাকা যাওয়ায় মুক্তার আলীকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। জাতীয় দলের নেটে বল হাতে দৌড়েছেন মুক্তার আলী।

দুপুর দুইটায় বাংলাদেশ দলের অনুশীলনের আগে সকাল দশটায় অনুশীলনে নামে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ যতটা নির্ভার ছিল জিম্বাবুয়ে ছিল ঠিক তার উল্টো। আফগানিস্তানের বিপক্ষে হারের ধকল কাটতে না-কাটতেই বাংলাদেশের বিপক্ষে হারের তিক্ত স্বাদ পাওয়া দলটি একটি জয়ের খোঁজে আছে। বাংলাদেশের ‘লাকি’ ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠতে চায় সফরকারীরা। অনুশীলনে পুরো দল ছিল বেশ মনযোগী।

জিম্বাবুয়ের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া মারভান আতাপাত্তু জানালেন, দ্বিতীয় ম্যাচে পুরো দল পুরনো ভুলগুলো শুধরে ফেলার অপেক্ষায় আছে। আতাপাত্তু অনুশীলনের পর সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা প্রথম ম্যাচে ১৯তম ওভারে হেরে গিয়েছি। হয়তো ২০ রান বেশি হলে ম্যাচের ফল ভিন্ন হতেও পারত। তবে সেসব অতীতের কথা। বাংলাদেশের দারুণ বোলিংয়ের কারণে দুর্ভাগ্যবসত সেটা হয়নি। আমরা দ্বিতীয় ম্যাচে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। ছেলেরা সে পথেই আছে। আশা করছি দ্বিতীয় ম্যাচে সব ঠিক হয়ে যাবে।’

তবে বাংলাদেশকেও যথেষ্ট সম্মান দিচ্ছেন আতাপাত্তু। শ্রীলঙ্কান প্রাক্তন অধিনায়ক বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স বেশ উচুঁতে। তারা গত বছরই বড় বড় দলগুলোর সঙ্গে জিতেছে। তাদের সঙ্গে জিততে হলে আমাদেরকে সেরা ক্রিকেট খেলতে হবে। আর সেরা ক্রিকেট খেলতে হলে দলগতভাবে না খেলার বিকল্প নেই।’


এ ক্যটাগরির আরো খবর..