× Banner
সর্বশেষ
শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক

জ্যোতিষ গণনা অনুযায়ী কোন রাশির জাতকদের দিন কেমন কাটবে জেনে নিন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
আজকের রাশিফল, রাশিফল, শুক্রবারের রাশিফল, শনিবারের রাশিফল, রবিবারের রাশিফল, সোমবারের রাশিফল, মঙ্গলবারের রাশিফল, বুধবারের রাশিফল, বৃহস্পতিবারের রাশিফল, জেনে নিন রাশিফল, জ্যোতিষ শাস্ত্র, আজকের দিনের রাশিফল, ১২টি রাশির রাশিফল, জ্যোতির্বিজ্ঞান গণনা, জ্যোতিষির গণনা, এস্ট্রোলজার, মাসিক রাশিফল, মেষ রাশি, বৃষভ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, বৈদিক জ্যোতিষে গণনা, আজকের ভবিষ্যদ্বাণী,এবছরের রাজা মঙ্গল, মন্ত্রী শুক্র, জলাধিপতি চন্দ্র, শষ্যাধিপতি বৃহস্পতি
গ্রহ-নক্ষত্রের এমন প্রভাবের ফলে সমস্ত রাশির জীবনে সুখ-দুঃখ লেগে থাকবে। কোন রাশির সময় ভালো, কাদের সতর্ক থাকতে হবে, সে সবই জেনে নিন এখানে।

আজ শুক্রবার ২৪ ফেব্রুয়ারি ২০২৩ (Horoscope Today) চন্দ্র মেষ রাশিতে সঞ্চার করবে। এই রাশিতে চন্দ্রের সঙ্গে রাহু থাকবে। যার ফলে আজ এই রাশিতে গ্রহণ যোগ তৈরি হবে। এর ফলে আজকের দিনটি মেষ রাশির জাতকদের জন্য সমস্যায় ভরা থাকবে। তবে মিথুন রাশির থেকে দশম স্থান মীন রাশিতে শুক্র ও বৃহস্পতির সঞ্চার হওয়ায় ব্যবসা ও কর্মক্ষেত্রে লাভ এবং উন্নতি হবে। এমন গ্রহগতির মধ্যে জ্যোতিষ গণনা অনুযায়ী কোন রাশির জাতকদের দিন কেমন কাটবে জেনে নিন।

মেষ রাশিফল (Aries Horoscope):  মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি জটিলতায় ভরা। ছাত্ররা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না। পড়াশোনায় রুচি কমবে। স্বাস্থ্যের যত্ন নিন। অফিসে বিরোধীদের থেকে সতর্ক থাকুন, কারণ তাঁরা আপনার ভাবমূর্তি নষ্ট করে দিতে পারে। এর ফলে মানসিক অবসাদের শিকার হবেন এই রাশির জাতকরা। ব্যয় বাড়বে। তবে নিজের সঞ্চয়ের কথা মাথায় রেখে অর্থ ব্যয় করতে হবে আপনাদের। তা না-হলে মাসের শেষে সমস্যা দেখা দেবে। যুবকদের আপনার সহযোগিতার প্রয়োজন রয়েছে, তাই বেশি করে সময় কাটান।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। তুলসীকে নিয়মিত জল নিবেদন করুন ও প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতকরা আজ কোনও বিবাদে জড়াবেন না। বাড়িতে থাকুন ও মন শান্ত রাখুন। কোনও কাজে ঝুঁকি থাকলে আজ তা এড়িয়ে চলুন, তা না-হলে লোকসান সম্ভব। লগ্নির জন্য দিন ভালো নয়। কেউ আপনার সাহায্য প্রত্যাশা করলে অবশ্যই তাঁর পাশে দাঁড়ান, এর ফলে মানসিক শান্তি অনুভব করবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য ৬৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। কোনও অসহায় ব্যক্তিকে চাল দান করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope): মিথুন রাশির জাতকরা আজ ব্যবসায় ভালো উন্নতির সুযোগ পাবেন। এর ফলে আপনাদের মনে আনন্দ থাকবে। পড়ুয়ারা পড়াশোনায় রুচি রাখবেন। কর্মক্ষেত্রে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। স্বল্প দূরত্বের যাত্রার কথা চিন্তা করতে পারেন। মোটের ওপর আজকের দিনটি আপনার জন্য লাভজনক থাকবে। যে কোনও কাজে সাফল্য লাভ করবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। প্রথম রুটি গোরুকে খাওয়ান।

কর্কট রাশিফল (Cancer Horoscope): কর্কট রাশির জাতকদের মনে কোনও কারণে জটিলতা থাকবে। পুরনো কথা মনে করে আনন্দিত হবেন। কার্যকালের সময়ে নিজের সহকর্মীদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে। তখনই আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। বরিষ্ঠদের আশীর্বাদ আপনার ওপর বজায় থাকবে। পুরনো বা পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। মহিলা বন্ধু ও আত্মীয়দের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। পরিশ্রমের ওপর ভাগ্য নির্ভরশীল থাকবে আজ। তাই কঠিন পরিশ্রম করলে ভালো ফলাফল অর্জন করতে পারবেন এই রাশির জাতক।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। কৃষ্ণকে মাখন মিশ্রীর ভোগ নিবেদন করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশিরসিংহ রাশির জাতকরা সততার সঙ্গে পরিশ্রম করলে ভালো ফলাফল পাবেন। পারিবারিক জীবনে দম্পতিরা আনন্দিত থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে সন্ধ্যাবেলা কোথাও ঘুরতে যেতে পারেন। কারও সঙ্গে বিবাদ করলে বড়সড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনটি বিশেষ সাবধানতা অবলম্বন করুন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ  ভাগ্য ৬২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope):  কন্যা রাশির জাতকদের আজকের দিনটি খুব ভালো কাটবে। কর্মক্ষেত্রে লাভের ভালো সুযোগ পাবেন এই রাশির জাতক। পড়ুয়াদের মন পড়াশোনায় বসবে। জীবনসঙ্গীর জীবনে একটি নতুন পথ উন্মুক্ত হবে। যাত্রার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কোনও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। জমি-সম্পত্তির নথিপত্র সাবধানে রাখুন। কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ আজ ৬৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। তুলসীকে নিয়মিত জল অর্পণ করুন ও প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

তুলা রাশিফল (Libra Horoscope):  ​তুলা রাশির জাতকরা আজ সমস্যার সমাধান খুঁদে পাবেন। আজ নিজের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। নিজের সমস্ত জিনিস যত্নে রাখুন, কারণ কোনও বিশেষ বস্তু হারিয়ে ফেলতে পারেন। আর্থিক সমস্যার সমাধান হবে আজ। সন্ধ্যা নাগাদ কোনও সুসংবাদ পাবেন এই রাশির জাতক। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হবে ও ব্যবসায় লাভান্বিত হবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope):  ​বৃশ্চিক রাশির জাতকরা আজ পরিবার ও স্ত্রীর সঙ্গে সুখপূর্ণ সময় কাটাবেন। অফিসে বিশেষ পরিবর্তন চোখে পড়বে। আপনার কাজ সফল হবে। স্বল্প পরিশ্রমেই প্রচুর মান-সম্মান পেতে পারেন। নতুন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে। এ সময় কোনও নতুন প্রকল্পে কাজ শুরু করবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ  আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope):  ধনু রাশির যে জাতকরা রাজনীতির সঙ্গে জড়িত, তাঁরা রাজনীতি সংক্রান্ত এমন কোনও কাজ করবেন, যার জন্য দিন ভালো কাটবে। অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লাভান্বিত হবেন। তবে তাঁদের পিছনে অর্থ ব্যয় করতে হবে। পড়ুয়ারা নিজের পড়াশোনায় মনোনিবেশ করবেন। আপনার জীবন নতুন মোড় নেবে। স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। খাওয়া-দাওয়ার যত্ন নিন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সমাধান হবে।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ  ভাগ্য আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। গণেশকে লাড্ডুর ভোগ নিবেদন করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope):  মকর রাশির বরিষ্ঠ সদস্যরা কোনও কারণে চিন্তিত থাকবেন। এ কারণে আপনাদের মনে বিভ্রান্তি থাকবে। দিনের শুরুতে কারও সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে। তবে আপনার ভালো চিন্তাভাবনার কারণে শীঘ্র তার সমাধান হবে। তাই অধিক চিন্তিত হবেন না। বৃদ্ধিপ্রাপ্ত ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। অধিক পরিশ্রম করলে এবং ব্যবহার উন্নত করলে লাভান্বিত হবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। লক্ষ্মীর পুজো করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকরা আজ যে কোনও কাজে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। তা না-হলে নিজের লোকসান করে ফেলবেন। ধীরগতিতে কাজ করলে লাভান্বিত হবেন। আপাতত পড়ুয়াদের নিজের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। পারিবারিক সম্পত্তির দ্বারা লাভান্বিত হবেন। পরিশ্রমের ফলে যে কাজ করবেন, তার ভালো ফলাফল লাভ করবেন এই রাশির জাতকরা। অফিসের নতুন সহকর্মীরা আপনার কাজে সহযোগিতা প্রদান করবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ  ৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শিব চালিসা পাঠ করুন।

মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির জাতকরা আজ সম্পূর্ণ লাভ অর্জন করবেন। যাত্রা ও বিনোদনের সুখ লাভ করবেন। সহকর্মীরা কাজে সাহায্য করবেন। তবে কাউকে কোনও কাজ করার জন্য বাধ্য করবেন না। ব্যবসা ও লগ্নি সংক্রান্ত কাজে সমস্যা চলছিল, তা আজ শেষ হবে। নতুন ব্যক্তিদের সাহায্যে নতুন কাজের সূচনা করতে পারেন। এর ফলে লাভান্বিত হবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ আজ ৭২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।


এ ক্যটাগরির আরো খবর..