× Banner
সর্বশেষ
ইরানের  ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায়

জ্ঞানের মশাল দিয়ে মাদকের আগ্রাসন প্রতিরোধ সম্ভব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ‘সমাজের অবক্ষয়, নীতিহীনতা, দুর্নীতির বিস্তার এবং মাদকের ভয়ঙ্কর আগ্রাসনকে জ্ঞানের মশাল দিয়ে প্রতিরোধ করা সম্ভব।’ বলেছেন, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ।

বুধবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে সমাজে যে অবক্ষয়, নীতিহীনতা, দুর্নীতির অভাবনীয় বিস্তার এবং মাদকের যে ভয়ঙ্কর আগ্রাসন তা কেবল জ্ঞানের মশাল দিয়ে প্রতিরোধ করা সম্ভব। কারণ মহৎ গ্রন্থই মহৎ জাতি নির্মাণ করতে পারে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য বিস্ময়কর উন্নতি সাধন করেছেন।তিনি দেশের তরুণ সমাজকে শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আগামী দিনের স্থান ছেড়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, ‘সাগরের যেমন অন্তহীন বৈচিত্র্য।নানান বেলায় নানান রঙের রূপ ধরে সাগর।প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনও সাগরের অন্তহীন বৈচিত্র্যের মত অফুরন্ত বৈচিত্র্যে ভরা।প্রধানমন্ত্রী একজন স্বাধীন চেতা মানুষ এবং যিনি জ্ঞানের অনুভূতিকে মর্যাদা দেন।তিনি আরো আর্ন্তরিকভাবে বিশ্বাস করেন, সমাজকে উদ্ধারে সহস্র পুষ্প বিকশিত হোক আপন জ্ঞানের মহিমায়। তারা মহিমান্বিত করুক সমাজ, জাতি ও দেশকে।শেখ হাসিনা আঁধারে থেকে নিজেকে আলোকিত করেননি।আলোতে থেকে ১৬ কোটি মানুষের জীবন আলোকিত করার জন্য জীবনকে উৎসর্গ করে দিয়ে কাজ করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার কোনো তুলনা নেই। তার তুলনা তিনি নিজেই।’

এ ছাড়াও নারীর ক্ষমতায়নে তিনি (শেখ হাসিনা) বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছেন দাবি করে দেশের নারী সমাজের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনার চিত্রও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আরো অংশগ্রহণ করেন সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান, তানভীর ইমাম, সারওয়ার কমল, ওয়াশিকা আয়েশা খান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..