× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে প্রশিক্ষণের কোন বিকল্প নেই -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে প্রশিক্ষণের বিকল্প নেই।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রশিক্ষণের প্রয়োজন আরো বেশি। প্রযুক্তির পরিবর্তন ও আধুনিক প্রযুক্তির সংযোজন প্রশিক্ষণের মাধ্যমেই সম্ভব। চাকরির প্রতিটি স্তরের পদোন্নতিতে ও প্রশিক্ষণের ব্যবস্থা রাখা প্রয়োজন। প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মেধার সাথে পেশাদারিত্ব আনতে প্রশিক্ষণ প্রয়োজন। বাংলাদেশের উন্নয়ন, সম্ভাবনা ও প্রযুক্তি, রূপকল্প, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ডেল্টা প্ল্যান, সংবিধান ইত্যাদি সম্পর্কে ধারণা রাখা আবশ্যক। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের রেক্টর মাহবুব-উল-আলম, ডেসকো’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছা. মাকসুদা বেগম ও ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহীদ সারওয়ার (অব.) বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..