× Banner
সর্বশেষ
সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি

ক্লিনিক মালিকের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও নির্যাতনের অভিযোগ

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
জোরপূর্বক জমি দখল

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় লোকমান মোল্লা নামে এক ক্লিনিক মালিকের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও নারীদের নির্যাতেনর অভিযোগ উঠেছে।

এই ঘটনায় বিক্ষুব্ধ নারীরা ১২ এপ্রিল শনিবার দুপুর ১টার দিকে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে লোকমান মোল্লার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে।

এছাড়াও তার বিচার দাবী করে পুলিশ সুপার এবং ওসি বরারর একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এসময় বিক্ষুদ্ধ নারীরা লোকমান মোল্লার বিচার দাবী করে বিভিন্ন স্লোগান দেয়।

জানা গেছে, দীর্ঘদিন থেকেই শহরের কলেজ রোড এলাকায় ইকবাল মৃধা ও তার বংশের লোকজন বসবাস করে আসছে। কয়েক বছর আগে কলেজ রোড এলাকাতে লোকমান মোল্লা একটি ক্লিনিক প্রতিষ্ঠা করে। এরপরই ইকবাল মৃধা ও তার বংশের লোকদের জমির উপর নজর পড়ে লোকমান মোল্লার। ক্লিনিক সম্প্রসারনের জন্য বিভিন্ন কৌশলে জমি দখলের চেষ্টা করেন।

ইকবাল মৃধার পরিবারের দাবী,শনিবার সকালে লোকমান মোল্লা ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে জমি দখলের চেষ্টা করেন। এসময় বাধা দিলে অনি আক্তার (২৬), আকাশ মৃধা (৩৩),কয়েকজনকে কুপিয়ে গুরতর জখম করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ পাপড়ি আক্তার বলেন, দীর্ঘদিন যাবত আমাদের পৈত্রিক জমি দখলের পায়তারা করছে লোকমান মোল্লা। বাঁধা দিতে আসলে হামলা করে তার সন্ত্রাসী বাহিনী। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আমরা এর বিচার চাই।

অপর বাসিন্দা ইকবাল মৃধা বলেন, লোকমান মোল্লা তার ক্লিনিক বড় করার জন্য আমাদের জমি দখলের চেষ্টা করছেন। আমাদের মামলা দিয়ে হয়রানি করছেন। আমাদের নারীদের উপর হামলা করেছে।

অভিযুক্ত লোকমান মোল্লা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমার ক্রয়কৃত জমিতেই আমি ক্লিনিক করেছি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আন্দোলনকারী নারীদের সাথে আমরা কথা বলেছি। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষে নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..