× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

পিঁ আই ডি

সাইবার নিরাপত্তা জোরদারকরণে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
সাইবার নিরাপত্তা জোরদারকরণে পর্যালোচনা সভা

সাইবার নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে ইতিপূর্বে ঘোষিত ৩৪টি ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার (সিআইআই) সমূহের গৃহীত কার্যক্রম বিষয়ে এক পর্যালোচনা সভা আজ ঢাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এতে সভাপতিত্ব করেন।

গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসমূহের বিভিন্ন সাইবার নিরাপত্তা ইস্যু, সিআইআই প্রতিষ্ঠানসমূহের জনবল কাঠামো, আইসিটি খাতে বরাদ্দ বৃদ্ধি, নিয়মিত আইটি অডিট কার্যক্রম সম্পাদন, সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) ও নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) গঠনসহ বিভিন্ন বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের ওয়েবসাইটে ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সমূহের সমস্যাগুলো আগামী ৭ দিনের মধ্যে সমাধান করে ডিজিটাল সিকিউরিটি এজেন্সিকে প্রতিবেদন প্রেরণ করা। যেনো অক্টোবর এর শুরু থেকেই উক্ত সাইটটি পুরোদমে সক্রিয় হয়, সিআইআই প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সভাপতিত্বে সাইবার নিরাপত্তা বিষয়ে বিশেষ সভা আয়োজন করা।

এছাড়া, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে আইসিটি বিভাগের ডিএসএ (এনসার্ট) হতে মন্ত্রণালয়সমূহকে পত্র প্রেরণ করা, প্রতিটি সিআইআই-তে সাইবার সিকিউরিটি ডিজাইন ল্যাব প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ডিএসএ (এনসার্ট) থেকে সাইবার সিকিউরিটি ডিজাইন ল্যাব (সিএসডিএল) গঠনের কারিগরি দিক নির্দেশনা আগামী ৭ কর্মদিবসের মধ্যে সকল সিআইআই প্রতিষ্ঠানসমূহকে অবহিত করতে হবে, সিআইআই গাইডলাইন অনুযায়ী সংশ্লিষ্ট তথ্যাদি আগামী ৭ কার্যবিদসের মধ্যে ডিএসএ বরাবর প্রেরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়, সিআইআই এর নিরাপত্তা নিশ্চিতকরণে ডিএসএ কীভাবে সহায়তা করতে পারে এবং তাদের কোনো দুর্বলতা থাকলে সেটি ডিএসএ-কে জানানো, সকল সিআইআই প্রতিষ্ঠানের টেকনিক্যাল জনবল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা, সিআইআইসমূহের টেকনিক্যাল কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে যথাযথ প্রশিক্ষণ ও সেইসাথে আন্তর্জাতিকমানের সার্টিফিকেশন গ্রহণের উদ্যোগ নিতে হবে মর্মে সভায় পরামর্শ প্রদান করা হয়।

সভায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, প্রতিমন্ত্রী’র একান্ত সচিব মোঃ মুশফিকুর রহমান, বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আলম খানসহ ৩৪টি সিআইআই এর প্রতিনিধিবৃন্দ/ফোকাল পয়েন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..