× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোকোভিচের রেকর্ড

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: সুইস কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে রেকর্ড টানা চারবার এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা জিতেছেন সার্বিয়ান টেনিস তারকা। ফেদেরারের হারের সুবাদে র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থেকেই বছর শেষ করলেন অ্যান্ডি মারে।

চলতি বছরের শেষ টেনিস ইভেন্টে সহজেই ফেদেরারকে হারিয়ে দেন জোকোভিচ। লন্ডনের জিরো টু অ্যারেনায় প্রথম সেটটি ৬-৩ গেমে জিতে নেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। ম্যাচে ফিরতে পরের সেটে সুইস তারকা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ৬-৪ গেমের জয়ে শিরোপা নিশ্চিত করেন জোকোভিচ।

২০১৫ সালটি জোকোভিচের ক্যারিয়ারের সেরা মৌসুমই বলা চলে। ৮২-৬ রেকর্ডের পাশাপাশি ১১টি শিরোপা ও তিনটি গ্রান্ড স্লামে বছর শেষ করলেন ২৮ বছর বয়সী এ টেনিস সেনসেশন।

এ বছর ক্যালেন্ডার গ্রান্ড স্লাম জেতারও হাতছানি ছিল জোকোভিচের সামনে। চারটি গ্রান্ড স্লামের মধ্যে তিনটিতেই (অস্ট্রেলিয়ান, উইম্বলডন ও ইউএস ওপেন) তিনি চ্যাম্পিয়ন হন। শুধুমাত্র ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেই স্ট্যান ওয়ারিঙ্কার বিপক্ষে তার শিরোপা হাতছাড়া হয়। এই একটিমাত্র আসরে তিনবার ফাইনালে উঠেও এখনো শিরোপার স্বাদ নিতে পারেননি জোকোভিচ।


এ ক্যটাগরির আরো খবর..