× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

নোয়াখালী প্রতিনিধি

জেলেদের জালে মিলল একনলা বন্দুক

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
noakhali

নোয়াখালীর হাতিয়াতে পরিতক্ত্য অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৪ এপিল) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নরে ৮নম্বর ওয়ার্ডের ম্যাকপার্শ্বন এলাকার আবুল কাশেম মেম্বারের পুকুর থেকে দেশীয় তৈরী এই বন্দুক উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১০টা ২০মিনিটের দিকে উপজেলার ম্যাকপার্শ্বন এলাকার আবুল কাশেম মেম্বারের পুকুরে মাছ ধরতে নামেন জেলেরা। এ সময় জেলেরা জালের সাথে অস্ত্র সদৃশ কিছু একটা দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় তৈরী একটি একনলা বন্দুক জব্দ করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন জাহাজমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো.বখতিয়ার আলম।  তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।  পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..