× Banner
সর্বশেষ
বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড মঞ্জুর ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন উত্তোলন, অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে ‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর নারীর মরদেহ উত্তোলন

নিউজ ডেস্ক

জেনে নেই বৈদিক জ্যোতিষে আজকের ১২টি রাশির রাশিফল

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Tuesday-Horoscope.jpg
Tuesday Horoscope

প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। সকালে উঠে দেখে নিন আজকের রাশিফল, সারাদিন সেই ভাবেই কাটাতে পারবেন গোটা দিন। কোন বাধা বিঘ্ন থাকলে, তা এড়িয়ে চলুন। সুন্দর হবে আপনার জীবন।

মেষঃ বাড়িতে পার্টির আয়োজন করে, কাছের মানুষদের নিমন্ত্রণ করুন। নিজে কিছু না করে, সবটা ভাগ্যের উপর ছেড়ে দেবেন না। অফিসের কাজ পরে যাওয়ায়, নিজেকে সময় দিতে পারবেন না। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সঠিক খাত বেছে নিন।

বৃষভঃ ব্যবসার ক্ষেত্রে আবেগ সামলে রাখুন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। অফিস থেকে ফিরে পছন্দসই কাজ করতে পারবেন। দীর্ঘদিন পর আর্থিক সংকট মিটে গিয়ে, অনেক অর্থের সম্মুখীন হবেন।

মিথুনঃ মোবাইল দেখতে গিয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলবেন। মন খারাপ থাকলে, কাজে উন্নতি হবে না। বেশি দুশ্চিন্তা করা বন্ধ করুন। কাছের বন্ধুর মাধ্যমে আর্থিক উন্নতি হবে।

কর্কটঃ সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে, প্রভাবশালী মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়বে। আজকে কিছুটা আরাম করতে পারবেন। রাতে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। অন্যের কথা শুনে বিনিয়গে, আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সিংহঃ সন্ধ্যের দিকে গোটা পরিবারের জন্য খুশির খবর আসবে। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অন্য পথ দেখুন।

কন্যাঃ ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। আপনার মিষ্টি স্বভাব খুশির মুহূর্ত তৈরি করবে। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পূর্বে, ভাষা সংযত করুন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভেবে চিন্তে নেবেন।

তুলাঃ ব্যস্ততার ফাঁকেও নিজের জন্য কিছুটা সময় পাবেন। ঘরের কাজের চাপ, আপনাকে খিটখিটে করে তুলবে। অবসর সময়ে ভালো কিছু করুন। ব্যবসার প্রয়োজনে কারো থেকে পরামর্শ নিতে পারেন।

বৃশ্চিকঃ ভাই বোনকে আর্থিক সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়বেন। ভাগ্যের উপর নির্ভর করে, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না। শ্বশুরবাড়ির দিক থেকে কিছু খারাপ খবর পাবেন। ওজন ঠিক রাখতে, ব্যায়াম করুন।

ধনুঃ বিভিন্ন উৎস থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। নতুন ধারণা বাস্তবায়িত করায়, লাভবান হবেন। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।

মকরঃ চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। শারীরিক কিছু সমস্যা হতে পারে আজ। কাজের ফাঁকে একদিনের ছুটিতে অবশ্যই যেতে পারেন, তাতে কোন সমস্যা হবে না। অর্থের গুরুত্ব এবং এটি সঞ্চয়ের পথ পাবেন।

কুম্ভঃ পরিবারের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করুন। ব্যক্তিগত সমস্যা মানসিক অশান্তি কারণ হতে পারে। অতিরিক্ত কাজের মাঝেও, মেজাজ ফুরফুরে থাকবে আজ। ব্যবসায় লাভ হওয়ায়, ব্যবসায়ীরা আজকের দিনে খুশিতে থাকবেন।

মীনঃ নিজের পরিকল্পনা অন্যদের সঙ্গে ভাগ না করাই মঙ্গলের। আজকের দিনে গর্ভবতী মায়েরা সাবধানে চলাফেরা করুন। ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। তাড়াহুড়ো করে বেশি জিনিস না কেনাই ভালো।


এ ক্যটাগরির আরো খবর..