× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

জেনে নিন শষার উপকারিতা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫

ছবির আহমেদ আবিরঃ শসা অতি প্রাচীনকালের খাবার। আজ থেকে প্রায় তিন হাজার বছর আগেই রোমান সম্রাটদের পছন্দের তালিকায় ছিল এটি। সম্রাট টাইবেরিয়াস শসা খুব পছন্দ করতেন। খাওয়ার সময় শসা তার চাই-ই চাই। সম্রাটের টেবিলে শসার সরবরাহ নিশ্চিত করার জন্য সে আমলে কৃত্রিম উপায়ে উৎপাদন করা হতো। তারা একটি ঘোড়ার গাড়িতে শসার চাষ করত। প্রতিদিন ঘোড়ার গাড়িটি বাইরে নিয়ে রোদে রাখা হতো। সন্ধ্যায় সে গাড়িটি একটি গরম ঘরে অয়েলক্লথে আবৃত রাখা হতো।

রোমানদের এ শসা চাষের পদ্ধতির সঙ্গে বর্তমানে ইউরোপে ব্যাপকভাবে ব্যবহৃত গ্রিনহাউস প্রযুক্তির বহুলাংশে মিলে যায়। রোমানরা শুধু শসা খেতেনই না ,চিকিৎসার কাজেও ব্যবহার করতেন। সাদামাটা শসায় আছে ভিটামিন-সি, ভিটামিন-কে, পটাশিয়াম, ভিটামিন-এ, ভিটামিন-বি, থিয়াসিন, ফোলেট ,পেনটোথেনিক এসিড ,ম্যাগনেশিয়াম ,ফসফরাস,কপারএবং ম্যাঙ্গানিজ। *ফাইবার ও ফ্লুইডসমৃদ্ধ শসা শরীরে ফাইবার এবং পানির পরিমাণ বাড়ায়। * পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার থাকার কারণে শসা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। * শসায় রয়েছে স্টেরল নামের এক ধরনের উপাদান, যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। এ ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন ,শসার খোসায়ও স্টেরল থাকে। *ওবেসিটি নিয়ন্ত্রণে শসা খুব উপকারী। *কিডনি ইউরিনারি ব্লাডার ,লিভার ও প্যানক্রিয়াসের সমস্যায় শসা বেশ সাহায্য করে থাকে। *এরেপসিন নামক অ্যানজাইম থাকার কারণে শসা হজম ও কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করে থাকে। *শসা বা শসার রস ডায়াবেটিস রোগীর জন্যও বেশ উপকারী। *শসার রস আলসার,গ্যাস্ট্রাইটিস ,অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী। *ত্বকের স্বাস্থ্যের জন্য শসা খুব ভালো কাজ করে। *ত্বকের ক্লান্তি কাটাতে ,ত্বক পরিষ্কার রাখতে শসার রস খুবই উপকারী। *মিনারেলসমৃদ্ধ শসা নখ ভালো রাখতে ,দাঁত ও মাঢ়ির সমস্যায় সাহায্য করে। *ডাক্তারের পরামর্শনুযায়ী শসার রস খেলে আর্থ্রাইটিস ,অ্যাগজিমা ,হার্ট ও ফুসফুসের সমস্যায় উপকার হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..