× Banner
সর্বশেষ
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের

নিউজ ডেস্ক

বৈদিক জ্যোতিষে গ্রহ-নক্ষত্র স্থিতির অনুসারে জেনে নিন আপনার রাশিফল

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Thursday-Horoscope.jpg

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। তো চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে –

মেষঃ অফিস থেকে ফিরে ইচ্ছামত কাজ করতে পারবেন। মন থেকে দুঃখ ঝেড়ে ফেলে দিন। অনেক মানুষের মধ্যে থাকতে ইচ্ছা করবে। বেশি পরিমাণ অর্থের অধিকারী হওয়ায়, মানসিক শান্তি বজায় থাকবে।

বৃষভঃ বাচ্চার পুরস্কার গ্রহণ অনুষ্ঠানের নিমন্ত্রণ পেতে পারেন। বাচ্চাদের পড়াশুনার জন্য কিছুটা অর্থ ব্যয় হতে পারে। মন ভালো রাখতে গান শুনুন। বিদেশে পড়তে যাওয়ার জন্য কিছু আর্থিক সমস্যা হতে পারে।

মিথুনঃ বিশেষ কারো সঙ্গে দেখা হতে পারে। পরিবারের এবং বন্ধুদের মধ্যে থেকে আরামটা খুঁজে নিন। ছাত্রছাত্রীরা বন্ধুদের পেছনে সময় নষ্ট না করে, পড়ায় মন বসাও। আর্থিক অবস্থান ভালো থাকলে, কিছু কেনাকাটা করে নিন।

কর্কটঃ সন্ধ্যের দিকে অনেক অতিথি বাড়িতে আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সমস্যা হতে পারে। খাওয়া দাওয়া করার সময় সাবধানে করবেন। আর্থিক সমস্যার সমাধান হয়ে অনেক অর্থের মালিক হবেন।

সিংহঃ ঘরের কাজ সেরে মহিলারা টিভি দেখতে পারেন। আর্থিক সমস্যার সমাধান হয়ে অনেক অর্থের মালিক হবেন। কাজের চাপে পরিবারকে সময় না দিলে, মন খারাপ করতে পারে। সাধু ব্যক্তির থেকে স্বর্গীয় জ্ঞান নিতে পারেন।

কন্যাঃ নিজের জন্য কিছুটা সময় বের করে, একা কাটান। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে, ভালো কাজ করুন। অন্যদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিন।

তুলাঃ প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনাকে উৎসাহ দেবে। পরিবারের লোকদের থেকে যত্ন নিন। কর্মক্ষেত্রে সফলতা পাবেন। কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। পরিচিত মানুষদের সাহায্যে উপার্জনের পথ পাবেন।

বৃশ্চিকঃ পরিবারের সকলের সঙ্গে কিছুটা সময় ব্যয় করুন। বিভিন্ন উৎস থেকে আজকের দিনে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সহজেই কোন কাজের জন্য মূলধন যোগার করতে পারবেন। পুরনো সমস্যা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা হতে পারে।

ধনুঃ পরিবারের ছোট সদস্যকে নিয়ে শপিং-এ যেতে পারেন। কেউ আপনাকে ঠকাতে চলেছে, সাবধান থাকবেন। আজকের দিনে কিছুটা চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করে সুবিধা পাবেন।

মকরঃ পরিবারের ছোটদের সঙ্গে কিছুটা সময় কাটান। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর ভালো কিছু ঘটবে। পড়ুয়ারা স্কুলের প্রোজেক্টের বিষয়ে কিছু জানতে চাইলে, সাহায্য করুন।

কুম্ভঃ নিজের জন্য কিছুটা সময় কাটান। ফাঁকা সময়ে যোগ ব্যায়াম করতে পারেন। কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কাছের মানুষের সঙ্গে হওয়া ঝগড়া কোর্ট পর্যন্ত গড়াতে পারে।

মীনঃ পরিবারের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাবেন। পরিবারের লোকেদের সময় না দিলে, তাঁরা কিছুটা মন খারাপ করতে পারে। মানসিক অশান্তি থেকে বেরোতে কোন বন্ধুর সাহায্য নিন। ঋণ নিয়ে যারা ফেরত দেয় না, তাঁদের থেকে দূরে থাকুন।


এ ক্যটাগরির আরো খবর..