× Banner

নিউজ ডেস্ক

জেনে নিন আজ আপনার রাশিফল

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/friday.jpg

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্রে রাশিফলে কি বলছে –

মেষঃ বাড়ির পরিবেশে কিছু পরিবর্তন আনতে পারবেন আজকে। সন্দেহজনক আর্থিক খাতে বিনিয়োগ করা ঠিক নয়। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সমস্যা হতে পারে। খাওয়া দাওয়া করার সময় সাবধানে করবেন। আর্থিক সমস্যার সমাধান হয়ে অনেক অর্থের মালিক হবেন।

বৃষভঃ সমস্যা সমাধানের জন্য নিজের বাজেট পরিকল্পনা করুণ। এমন কাজ করুণ, যা আপনাকে ভারমুক্ত রাখবে। অন্যদের নজর আকর্ষণ করতে পারবেন আজকে। অর্থ অনেক কিছুতে ব্যয় হবে।

মিথুনঃ পুরনো আত্মীয় সমস্যা আনতে পারে। পুরনো অসুস্থ থেকে মুক্তি পেতে পারেন। পড়ুয়ারা গোটা দিন মোবাইলে নষ্ট করতে পারে। আজকদের দিনে ব্যবসায় অনেক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কটঃ সন্ধ্যের দিকে অনেক অতিথি বাড়িতে আসতে পারে। পরিবারের সঙ্গে কিছুটা ভালো সময় কাটাবেন। পরিবারের লোকদের থেকে যত্ন নিন। কর্মক্ষেত্রে সফলতা পাবেন।

সিংহঃ ঘরের কাজ সেরে মহিলারা টিভি দেখতে পারেন। আর্থিক সমস্যার সমাধান হয়ে অনেক অর্থের মালিক হবেন। কাজের চাপে পরিবারকে সময় না দিলে, মন খারাপ করতে পারে। সাধু ব্যক্তির থেকে স্বর্গীয় জ্ঞান নিতে পারেন।

কন্যাঃ নিজের জন্য কিছুটা সময় বের করে, একা কাটান। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে, ভালো কাজ করুন। অন্যদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিন।

তুলাঃ প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনাকে উৎসাহ দেবে। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর ভালো কিছু ঘটবে। কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। পরিচিত মানুষদের সাহায্যে উপার্জনের পথ পাবেন।

বৃশ্চিকঃ পরিবারের সকলের সঙ্গে কিছুটা সময় ব্যয় করুন। বিভিন্ন উৎস থেকে আজকের দিনে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সহজেই কোন কাজের জন্য মূলধন যোগার করতে পারবেন। পুরনো সমস্যা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা হতে পারে।

ধনুঃ পরিবারের ছোট সদস্যকে নিয়ে শপিং-এ যেতে পারেন। কেউ আপনাকে ঠকাতে চলেছে, সাবধান থাকবেন। আজকের দিনে কিছুটা চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করে সুবিধা পাবেন।

মকরঃ পরিবারের ছোটদের সঙ্গে কিছুটা সময় কাটান। পরিবারের লোকেদের সময় না দিলে, তাঁরা কিছুটা মন খারাপ করতে পারে। পড়ুয়ারা স্কুলের প্রোজেক্টের বিষয়ে কিছু জানতে চাইলে, সাহায্য করুন।

কুম্ভঃ নিজের জন্য কিছুটা সময় কাটান। ফাঁকা সময়ে যোগ ব্যায়াম করতে পারেন। কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কাছের মানুষের সঙ্গে হওয়া ঝগড়া কোর্ট পর্যন্ত গড়াতে পারে।

মীনঃ মানসিক অশান্তি থেকে বেরোতে কোন বন্ধুর সাহায্য নিন। খাদ্য পানীয় গ্রহণ করার সময় সাবধানে করবেন। কর্মক্ষেত্রে ভালো দিন হবে আজ। ঋণ নিয়ে যারা ফেরত দেয় না, তাঁদের থেকে দূরে থাকুন।


এ ক্যটাগরির আরো খবর..