জেডিইউজে’র শার্শা উপজেলা ইউনিট গঠিত

আজ শনিবার সকাল ১১টায় প্রেসক্লাব শার্শার নিজস্ব কার্যালয়ে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন শার্শা ইউনিটের উদ্দ্যোগে প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইয়ানুর রহমানের সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে’র সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ দিনু আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, দপ্তর সম্পাদক মালেকুজ্জামান কাকা, শার্শা ইউনিটের সদস্য এম ওসমান, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আজিজুল হক, আব্দুর রহমান, মফিজুর রহমান বিষু প্রমুখ।

সভায় সকলের সম্মতিতে মোঃ ইয়ানুর রহমানকে সংগঠনের শার্শা উপজেলা ইউনিট প্রধান এবং এম ওসমানকে ডেপুটি ইউনিট প্রধান করে আগামী ২বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।