× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

নিউজ ডেস্ক

জুয়ার আসরে অভিযান, আটক ১৩

admin
হালনাগাদ: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
জুয়ার আসরে অভিযান, আটক ১৩

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় খেলার সরঞ্জাম তাস ও নগদ ১ হাজার ৩৭৫ টাকা জব্দ করে পুলিশ।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে আটককৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর,বাবুপুর ও কাদরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়

আটককৃতরা হলো মো.সাদ্দাম হোসেন (৩০) মো. গিয়াস উদ্দিন রুবেল (৩০) মো,শরিফ হোসেন (৩২) ইউনুছ হোসেন রনি (২৮) রবিউল ইসলাম (৩৪) মো.ইমন (২৫) এনামুল হক সুজন (৩০) মো.আনোয়ারুল ইসলাম (২৪) মোহাম্মদ উল্যাহ (২০) মো.আল আমিন (২২) আমজাদ হোসেন (২৫) অমল জল দাস (৩০) মো. শরিফ (৩২)।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন জুয়াড়িরা মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা যোগে এখানে এসে জুয়া খেলত। তবে দিনের চেয়ে রাতে জুয়া খেলতে বেশি লোকজন আসে। জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন ও অনৈতিক কার্যক্রম হয়ে থাকে বলেও জানান তারা।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসনে পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় বুধবার দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..