× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

ডেস্ক

জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে পুলিশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ

পুলিশের লাঠিচার্জে সংসদ ভবন ছাড়লেন জুলাই যোদ্ধারা প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থল থেকে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে অবস্থান নেন বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা। সনদে অবমূল্যায়ন, স্বীকৃতি না দেয়া এবং আইনি ভিত্তি না থাকার অভিযোগ আন্দোলনকারীদের। পরে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ঘটনাস্থলে এসে জুলাই যোদ্ধাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিতে সনদের অঙ্গীকারনামা সংস্কারের ঘোষণা দেন।

সংসদের দেয়াল টপকে ভেতরে ঢুকে জুলাই সনদ অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নেওয়া জুলাইযোদ্ধাদের সরে যেতে পুলিশ প্রথমে সতর্ক করে।

কাদানে গ্যাঁস নিক্ষেপ ও লাঠিপেটা করে তাদের সরিয়ে দেওয়া হতে থাকলে কিছু জুলাইযোদ্ধা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলতে থাকেন, আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা রাজনীতি করবেন, অথচ আমাদের আইনি স্বীকৃতি দেবেন না। এরপর আমাদের কেন পেটানো হলো।

এক পর্যায়ে জুলাইযোদ্ধারা পিছু হটেন। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা বাহিনীও কাদানে গ্যাস ছুড়ে তাদের দূরে সরিয়ে দিতে থাকে।

শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে সংসদের দক্ষিণ গেটের ওপর দিয়ে প্রথমে প্রবেশের চেষ্টা করেন বিক্ষুব্ধ জুলাইযোদ্ধারা। পরে ফটক খুলে দেন দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মূল মঞ্চের সামনে গিয়ে জড়ো হন তারা।

এ সময় বিক্ষোভ করতেও দেখা যায় জুলাইযোদ্ধাদের। মঞ্চ থেকে মাইকে ঘোষণা দিয়ে তাদের শান্ত হয়ে আসন গ্রহণের আহ্বান জানানো হয়। মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন জুলাইযোদ্ধারা।

তাদের অভিযোগ, জুলাইযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়নি। জুলাই সনদে তাদের স্বীকৃতি দেওয়া হয়নি।

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়েছে। এছাড়া গণভোট ইস্যুসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করতে থাকা জামায়াতে ইসলামী সনদে স্বাক্ষর করবে কি না তা এখনো নিশ্চিত করেনি।


এ ক্যটাগরির আরো খবর..