× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

পিআইডি

জুলাই জাতীয় সনদ ২০২৫-এর প্রাথমিক খসড়ার ওপর দ্রুত মতামত জানানোর তাগিদ

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক

‘জুলাই জাতীয় সনদ ২০২৫-এর প্রাথমিক খসড়ার ওপর অধিকাংশ রাজনৈতিক দল ও জোটসমূহ মতামত দিয়েছে এবং যেসব দল এখনো সাড়া দেয়নি তাদেরকে দ্রুত মতামত জানাতে তাগিদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যে সকল বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা পর্যালোচনা করা হয়। এ সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঐকমত্য হওয়া প্রস্তাব বা সুপারিশসমূহের বিষয়ে কমিশন পর্যায়ক্রমে বিশেষজ্ঞগণের সঙ্গে এবং সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে কথা বলবে। এসব প্রস্তাব বা সুপারিশ বাস্তবায়নের উপায় নিয়ে কমিশন, রাজনৈতিক দল ও জোট এবং সরকারের সাথে আলোচনা অব্যাহত রাখবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে কমিশনের সদস্যদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..