× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

পিআইডি

জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া সচিব

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

ঢাকার সাভারে বিকেএসপি’তে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপির পরিচালনায় জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের নিয়ে আয়োজিত বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।

যুব ও ক্রীড়া সচিব প্রধান অতিথির বক্তব্যের প্রথমে জুলাই বিপ্লবে শহিদদের প্রতি সম্মান জানান এবং শহিদদের দেশের জন্য  জীবন বিসর্জন থেকে শিক্ষা নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান।

বিগত সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের মহান আত্মত্যাগের বিষয়টি তুলে ধরে সচিব বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের আত্মকর্মসংস্থানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে বিকেএসপি পরিচালিত প্রশিক্ষণ ক্যাম্প ও যুবকদেরকে সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ নামের দু’টি প্রকল্প নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পটি প্রাথমিক পর্যায়ে তিনটি ক্রীড়া বিভাগ দিয়ে শুরু হলেও পরবর্তীতে আরো বড় পরিসরে করা হবে। এছাড়া আহতদেরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টরে পুনর্বাসিত করার পরিকল্পনার কথাও বলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম, জুলাই বিপ্লবের শহিদ জননী ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান এবং তিন ফেডারেশনের সাধারণ সম্পাদকগণ।

উল্লেখ্য, তিনটি ক্রীড়া বিভাগ আর্চারি, টেবিল টেনিস ও শ্যুটিং এ নির্বাচিত ৪ জন করে ১২ জনকে প্রথমে এক মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হবে। পরবর্তীতে তাদেরকে আরো দুই মাসের নিবিড় প্রশিক্ষণ শেষে প্যারা অলিম্পিক বা স্পেশাল অলিম্পিকের জন্য প্রস্তুত করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..