× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

জুভেন্টাসের জয়ের রেকর্ড

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

চলতি মৌসুমে লিগে প্রথম ছয় ম্যাচের মাত্র একটিতে জিতেছিল জুভেন্টাস। তবে গত ৩১ অক্টোবর থেকে যেন ভোজবাজির মতো পাল্টে গেছে সবকিছু।

বুধবার রাতে জেনোয়াকে একমাত্র গোলে হারিয়ে সিরি ‘আ’তে টানা ১৩তম জয় তুলে নিয়েছে জুভেন্টাস। নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো লিগে টানা ১৩ ম্যাচ জিতল জুভিরা।

এর আগে ২০১৩-১৪ মৌসুমে টানা ১২ ম্যাচ জিতেছিল তুরিনের ‘ওল্ড লেডি’ নামে পরিচিত দলটি।

অবশ্য এই রেকর্ডের জন্য জেনোয়ার ডিফেন্ডার সেবাস্তিয়ান ডি মায়োকে ধন্যবাদ জানিয়ে একটি ‘এসএমএস’ দিতেই পারে জুভেন্টাস। মায়োর আত্মঘাতী গোলেই যে জেনোয়ার বিপক্ষে জয়টি পেয়েছে জুভিরা।

এই জয়ে লিগে ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি।


এ ক্যটাগরির আরো খবর..