× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

গোটা একটা জীবিত কুমিরকে গিলে খাওয়ার চেষ্টা অ্যানাকোন্ডার

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ আগস্ট, ২০২০
জীবিত কুমিরকে গিলে খাওয়া
জীবিত কুমিরকে গিলে খাওয়া

ব্রাজিলে গোটা একটা জীবিত কুমিরকে গিলে খাওয়ার চেষ্টা করেছে বিশালাকার অ্যানাকোন্ডা। রাস্তার উপর  ঘটা ঘটনাটি বাড়ি ফেরার পথে দেখতে পায় দেরনান্দো রেইস নামে এক বাসিন্দা।

সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করার পর ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কুমিরটিকে পেঁচিয়ে ধরে আছে বিশালাকার একটি অ্যানাকোন্ডা। এরপর তাকে পুরোটাই গিলে ফেলার চেষ্টা করছে।

ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ আগস্ট ঘটনাটি ঘটেছে। তবে সম্প্রতি তা পোস্ট করার পর নেটিজেনদের নজর কাড়ে।

ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা প্রাণী দু’টিকে আলাদা করার জন্য অ্যানাকোন্ডার কোমরে দড়ি বেঁধেছেন।

রেইস জানান, বাড়ি ফেরার পথে আমি দেখি একটি অ্যানাকোন্ডা একটি কুমিরকে খেয়ে ফেলার চেষ্টা করছিল। মানুষজন জমায়েত হয়ে তাদের আলাদা করার চেষ্টা করছে।

অ্যানাকোন্ডাটির দৈর্ঘ্য ছয় ফুট। আর কুমিরটির আকৃতিও বেশ বড়। শেষ পর্যন্ত অবশ্য তাদের আলাদা করা গেছে। প্রাণ নিয়ে জঙ্গলে ফিরেছে কুমিরটি


এ ক্যটাগরির আরো খবর..