× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

যশোরের সড়কে জীবানুনাশক বুথ স্থাপন করলো সেনাবাহিনী

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
যশোরে জীবানুনাশক বুথ

আবুল কালাম আজাদ, যশোর: পথচারীদের করোনা জীবানু মুক্ত করতে যশোর শহরের দড়াটানায় সড়কের উপর জীবানুনাশক বুথ স্থাপন করেছে সেনাবাহিনী।

আজ দুপুর ২টায় জেলা প্রশাসক এ বুথের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল নিয়ামুল হক জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রামনরোধে সরকারি নির্দেশে মানুষের ঘরে থাকার কথা। কিন্তু অনেকেই চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র কিনতে ঘরের বাইরে আসছেন। তাদের জীবানুমুক্ত রাখতে সেনাবাহিনীর উদ্যোগে শহরের দড়াটানায় জীবানুনাশক বুথ স্থাপন করা হয়েছে।

এ বুথের ভিতর দিয়ে যাতায়াত করলে কুয়াশার মত করে জীবানুনাশক পথচারীদের শরীরে স্প্রে হয়ে যাবে। সন্ধ্যা ৬টা পর্যন্ত এটা চালু থাকবে এবং এতে জীবানু ধ্বংস হবে। জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ আজকে এ বুথের উদ্বোধন করেছেন। এসময় পুলিশ সুপার আশরাফ হোসেনও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জীবানুনাশ বুথ স্থাপন করায় সাদুবাধ জানিয়ে বলেন, সেনাবাহিনীর এ উদ্যোগে সাধারণ মানুষের খুব উপকার হবে। যারা ঘরের বাইরে আসছেন তারা অন্তত জীবানুমুক্ত হয়ে ঘরে ফিরবেন।


এ ক্যটাগরির আরো খবর..