× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা আদালতে আইনজীবীদের হট্টগোল, বিচারকের এজলাস ত্যাগ

admin
হালনাগাদ: বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় দুই পক্ষের আইনজীবীদের মাঝে হট্টগোল হয়েছে। এ সময় বিচারক ড. আখতারুজ্জামান এজলাস ছেড়ে  খাস কামরায় চলে যান।

আজ বুধবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ বেলা ১১ টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে।

আজ বেলা ১১ টা ১৮ মিনিটে আদালতে আসামিপক্ষের যু্ক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। মামলার আসামি জিয়াউল হক মুন্নার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার আইনজীবী আমিনুল ইসলাম।

এক পর্যায়ে তিনি গতকাল বুধবার সিলেটে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, একজন ভোট চাচ্ছেন আরেকজন আদালতে হাজিরা দিচ্ছেন।

এসময় সরকারিপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বাধা দিলে দুই আইনজীবী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তখন অন্য আইনজীবীরাও চিৎকার করতে থাকেন।

এসময় আদালতের বিচারক তাদেরকে শান্ত হতে বলেন। কিন্তু তাতে বাকবিতণ্ডা না থামলে তিনি এজলাস কক্ষ ছেড়ে খাস খামরায় চলে যান।

এদিকে আজ খালেদা জিয়ার হাজিরা ঘিরে আদালত ও এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আদালতের প্রধান ফটকে স্ক্যানার বসিয়ে তল্লাশি করে ভেতরে ঢোকানো হচ্ছে।

গত ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান ৩০, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় যুক্ততর্কের জন্য দিন ধার্য করেন।

ওই দিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি ওই মামলার রায় ঘোষণা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..