× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের যুক্তিতর্ক শেষ, খালেদা জিয়ার বুধবার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর যুক্তিতর্ক আজ মঙ্গলবার শেষ হয়েছে। আগামীকাল বুধবার যুক্তিতর্ক করবে আসামিপক্ষ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কৌসুলি মোশাররফ হোসেন কাজলের অনুসন্ধান রিপোর্ট ও এজাহার পড়ার মধ্য দিয়ে যুক্তিতর্কের এই শুনানি শেষ হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ এ মামলায় সর্বোচ্চ সাজা চেয়েছে।

এর আগে যুক্তিতর্ক চলাকালীন সময় উপস্থিত থাকতে মঙ্গলবার সকাল ১১টায় আদালতে হাজির হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গেল ৫ ডিসেম্বর আদালত এ মামলার যুক্তিতর্কের জন্য ১৯, ২০ ও ২১ ডিসেম্বর দিন ধার্য করেন।

রাজধানীর বকশীবাজারে মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে মামলা দু’টির বিচারকাজ চলছে।

খালেদা জিয়ার উপস্থিতিতে শুনানি চলাকালে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অন্যদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


এ ক্যটাগরির আরো খবর..