× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

জিয়ার মাজারে খালেদা জিয়ার শ্রদ্ধা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ঢল নেমেছে বিএনপির নেতাকর্মীদের।

আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মাজার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।

বেলা এগারোটার কিছু পরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এ সময় মাজার প্রাঙ্গণে ওলামা দলের মিলাদ মাহফিলে শরিক হন বেগম জিয়া।

এ সময় দলের মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, আব্দুস সালাম আজাদ, ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. মোর্শেদ হাসান খান, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।


এ ক্যটাগরির আরো খবর..