× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জিয়ার ট্রাস্ট মামলার রায়ের কপি নিতে আদালতে আইনজীবী

admin
হালনাগাদ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের সার্টিফায়েড কপি নিতে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে অবস্থান করছেন।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বুধবার সকালে আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (বুধবার) ম্যাডামের (খালেদা জিয়া) অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের কপি পাওয়ার সম্ভাবনা আছে। পেলেই আগামীকাল (বৃহস্পতিবার) আপিল ও জামিনের আবেদন করা হবে। বিশেষ জজ আদালত-৫ এই কপি সরবরাহ করবেন। আপিল করার পরও যদি ম্যাডামের বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট বা প্রোডাকশন ওয়ারেন্ট দেয়া হয়, তখন আমরা সেগুলো প্রত্যাহারে আদালতে আবেদন করবো।

এদিকে মঙ্গলবার পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে থাকা বেগম খালেদা জিয়ার সঙ্গে আইনজীবী সানাউল্লাহ মিয়াসহ বেশ কয়েকজন আইনজীবী দেখা করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গেল বৃহস্পতিবার বকশীবাজারের বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই বিএনপি নেত্রীকে ২২৮ বছরের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথম তিনদিন  কারাগারের সিনিয়র জেল সুপারের পরিত্যক্ত কক্ষে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয় খালেদা জিয়াকে। পরে শনিবার রাতে তাকে মহিলা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..