× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতা দখল অবৈধ

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতা দখল অবৈধ, এই রায় বিচারপতি খায়রুল ইসলাম তার দায়িত্ব পালনকালেই দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইতিমধ্যে উচ্চতর আদালতের রায় প্রমাণ করেছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহন অবৈধ ছিল। জিয়াউর রহমানের ক্ষমতা দখল ও দল গঠন দু’টোই অবৈধ এবং সে-বিবেচনায় বিএনপি অবৈধ দল হিসেবে পরিগনিত হতে পারে।

বিচারপতি খায়রুল হক অবসরে যাওয়ার আগেই এই রায় দেন উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক বলেন, বিচারপতিদের অবসরে যাওয়ার পর রায় দেয়ার ট্র্যাডিশনটা খুব যুক্তিযুক্ত নয় বলেই হয়তোবা প্রধান বিচারপতি এই মন্তব্য করেছেন। তার মানে বিচারপতি খায়রুল হকের দেয়া রায়টা অযৌক্তিক তা প্রধান বিচারপতি বলেননি।

হানিফ বলেন, বিএনপি যদি মনে করে তারা এ সুযোগ নিয়ে বিভ্রান্তিমুলক তথ্য দিয়ে ধুম্রজাল তৈরির চেষ্টা করবে তাতে কোন লাভ হবে না।


এ ক্যটাগরির আরো খবর..