× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে প্রতি খা‌লেদা জিয়ার শ্রদ্ধা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  সা‌বেক রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়া রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সাবেক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। 

এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৯৩৬ সালের আজকের এই দিনে বগুড়ার বাগমাড়িতে জন্ম নেওয়া জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পান মাত্র চার বছর। বিপথগামী একদল সেনাসদস্যের হাতে  ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ হন জিয়াউর রহমান। 

মাত্র ১৭ বছর বয়সে জিয়াউর রহমান সেনাবাহিনীতে যোগদান করেন। বাহিনীতে সফলতার স্বাক্ষর, ১৯৭১-এ মেজর হিসেবে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা, সেক্টর কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে নেতৃত্বদান ও বীরউত্তম খেতাবসব অর্জনই জিয়াউর রহমানকে বাহিনী ও দেশ-বিদেশে পরিচিতি দেয় চৌকস ও সাহসী সেনা কর্মকর্তা হিসেবে।
 

তারপর ১৯৭৫-এর ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন ১৯৭৭-এর ২১ এপ্রিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসী ভূমিকায় বদলাতে শুরু করে দেশের আর্থসামাজিক অবস্থা। প্রশংসিত হয় তাঁর ১৯ দফা কর্মসূচি। দেশে ফিরিয়ে আনেন বহুদলীয় গণতন্ত্র।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।  


এ ক্যটাগরির আরো খবর..