× Banner
সর্বশেষ
ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

ভারত প্রতিনিধি

জিরো সাম গেম কূটনীতিতে বিশ্বাসী নয় ভারত -রাজনাথ সিং

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
জিরো সাম গেম

ভারত ‘জিরো সাম গেম’ কূটনীতিতে বিশ্বাসী নয়৷ অন্য দেশকে খাটো করে ভারত আরেকটি দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী নয়৷ ‘যদি কেউ আমাদের ক্ষতি করে আমরা তাদের ছেড়ে দেব না৷’ আমেরিকার মাটিতে দাঁড়িয়ে চীনকে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷

ওয়াশিংটনে সান ফ্রান্সিসকোতে ভারত-আমেরিকার উচ্চপর্যায়ের বৈঠকে  অংশ নিয়ে এসব জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ  সিং৷

রাজনাথ সিং ইউক্রেন-রাশিয়ার বিষয়ে বলেন, জাতিসংঘে ইউক্রেনে রুশ অভিযানের বিরোধিতা করেনি ভারত৷ বারবার রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থেকেছে দিল্লি৷ উপরন্তু রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল কেনে ভারত৷ যা পছন্দ হয়নি আমেরিকার৷ ভারতের উপর চাপ সৃষ্টির চেষ্টাও হয়৷ ‘কোনও এক দেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে৷ কিন্তু তার মানে এই নয় আরেক দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে ভারত৷ ভারত কখনই এই ধরনের কূটনীতিতে বিশ্বাসী নয়৷ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে বিশ্বাসী৷ যা দুটি দেশের কাছেই লাভজনক৷’

রাজনাথ হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ভারত আর সেই ভারত নেই৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জমানায় বিশ্বে শক্তিশালী দেশ হিসেবে উঠে এসেছে ভারত৷

তিনি ভারতীয় জওয়ানদের বীরত্বের ভূয়সী প্রশংসা করেন৷ তখনই উঠে আসেন চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিবাদ৷

রাজনাথ বলেন, ‘ভারতীয় সেনা কী করেছে এবং সরকার কী সিদ্ধান্ত নিয়েছে তা প্রকাশ্যে বলতে পারব না৷ কিন্তু এটুকু বলতে পারি একটা বার্তা পৌঁছেছে৷ তারা বুঝতে পেরেছে ভারতের ক্ষতি করলে ভারত বরদাস্ত করবে না৷’

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে চীনের সীমান্ত বিবাদ দীর্ঘদিনের৷ কিন্তু গালওয়ান সংঘর্ষের পর তা বেড়ে গিয়েছে৷ চীনের সঙ্গে সংঘর্ষে শহীদ হন ভারতের ২০ জওয়ান৷ চীনের বহু সেনাও প্রাণ হারায়৷ প্রকৃত সংখ্যা জানা না গেলেও বহুবার বিভিন্ন অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছে, সংখ্যাটা ভারতের দ্বিগুণ৷ সীমান্ত বিবাদ মেটাতে সেনাস্তরে ১৫ বার উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে৷ সীমান্তে উত্তেজনা কমলেও মূল সমস্যা মেটেনি৷


এ ক্যটাগরির আরো খবর..