× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

জিম্বাবুয়ে খুলনায়

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে খুলনায় এসে পৌঁছেছে। মঙ্গলবার বিকেলে খুলনার হোটেল সিটি ইনে পৌঁছায় তারা। ঢাকা থেকে বিমানযোগে যশোর হয়ে বাসে করে খুলনায় আসে এলটন চিগুম্বুরার নেতৃত্বাধীন দলটি।

বাংলাদেশ দলের আগমণের মতো জিম্বাবুয়ে ক্রিকেট দলকেও স্বাগত জানাতে হোটেল সিটি ইনের সামনে ভীড় করে ক্রীকেটপ্রেমীরা।  একে একে ক্রিকেটাররা নামলে তাদেরকে হাততালি ও উল্লাস ধ্বনিতে শুভেচ্ছা জানান তারা।

মূলত সকালেই খুলনায় আসার কথা ছিলো দলটির। তবে দুপুরের ফ্লাইটে আসে তারা। ফলে শেখ আবু নাসের স্টেডিয়ামে নির্ধারিত অনুশীলন সূচিটি বাতিল হয় তাদের। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজ শুরুর আগে প্রথমবারের মতো অনুশীলনে নামবে স্প্রিং বকরা।

এর আগে ৪টি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা গেল শুক্রবার খুলনা এসেছেন।

আগামী ১৫ জানুয়ারি শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর একই মাঠে আগামী ১৭, ২০ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ৩টি টি-টোয়েন্টি।  সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বেলা ৩টায়।

জিম্বাবুয়ে দল : ম্যালকম ওয়ালার, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, চামু চিবাবা, নেভিল মাদজিভা, লুক জংওয়ে, টাওরাই মুজারাবানি, টেন্ডাই চিসোরো, ওয়েলিংটন মাসাকাদজা, ভুসিমুজি সিবান্দা ও ব্রিয়ান ভিটরি।


এ ক্যটাগরির আরো খবর..