পাকিস্তান জিন্দাবাদ বলা লোকদের জিভ কাটলে ৩ লাখ টাকা পুরস্কার -লিঙ্গাস্বামী

দি নিউজ ডেস্কঃ পাকিস্তান জিন্দাবাদ বলা লোকদের জিভ কেটে আনলে প্রত্যেক জিভের জন্য শ্রীরাম সেনা তিন লক্ষ্য টাকা করে পুরস্কার দিবে বলে ঘোষনা করলেন সিদ্ধ লিঙ্গাস্বামী।

কর্নাটকের ছত্রপতি শিবাজি জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করলেন শ্রীরাম সেনা নেতা । তাঁর মন্তব্যকে সমালোচনা করতে শুরু করেছে বিরোধীরা। সেদিন সভায় সিদ্ধ লিঙ্গাস্বামী (Siddha Lingaswamy) বলেন, যাঁরা পাকিস্তান জ়িন্দাবাদ স্লোগান তুলবে তাদের জিভ কেটে আনলে , প্রত্যেক জিভের জন্য শ্রীরাম সেনা তিন লক্ষ্য টাকা করে দিবে।

সাম্প্রতিক, কর্নাটকের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তিন ছাত্রকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে তাদেরকে “পাকিস্তান জ়িন্দাবাদ” স্লোগান দিতে দেখা যায়। যদিও তাদের পরে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার প্রসঙ্গে বুধবার শ্রীরাম সেনা নেতা বলেন, ” এই তিন ছাত্র পাকিস্তান জ়িন্দাবাদ স্লোগান তুলেছিল। যদি আপনারা তাদের জিভ কেটে আনেন, তাহলে প্রতি জিভের জন্য ৩ লক্ষ্য করে টাকা দেবে শ্রীরাম সেনা । তিনি আরও বলেন, একটা ইমরান খানের দেশ নয় যেখানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া যাবে ,এটা মোদী ও শিবাজির দেশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।