× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা
/ স্লোগান
‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতভিত্তিক সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফটএক্সপো-২০২৩। আর এই এক্সপো’র সহযোগী হিসেবে থাকছে হুয়াওয়ে বাংলাদেশ লিমিটেড। প্রযুক্তির সাম্প্রতিক উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এই এক্সপো’র আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আগামী ২৩-২৬ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচলে এই এক্সপো চালবে। বেসিস সফটএক্সপো ২০২৩ উপলক্ষ্যে সম্প্রতি বেসিস সচিবালয়ে বেসিস এবং হুয়াওয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে বেসিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি রাসেল টি. আহমেদ, বেসিস সফটএক্সপো ২০২৩-এর আহ্বায়ক ও বেসিসের সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, বেসিস সচিব হাশিম আহম্মদ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, স্টেকহোল্ডার রিলেশনস ফারাহ জাবিন আহমেদ। হুয়াওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- হুয়াওয়ে দক্ষিণ এশিয়া ক্লাউড বিসনেস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স লি এবং সেলস ম্যানেজার মো. শাজাহান আহমেদ। রাসেল টি. আহমেদ বলেন, ‘আমরা এখন স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি। এই লক্ষ্য অর্জনে বেসিস সফটএক্সপো ২০২৩ একটি বড় ভূমিকা পালন করবে ও বাংলাদেশেকে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আমরা আশাবাদী। হুয়াওয়ে সারা বিশ্বে আইসিটি ক্ষেত্রে একটি বড় জায়গা অর্জন করে নিয়েছে। টেলিকম প্রযুক্তি, পণ্য, সফটওয়্যার ও সলিউশনের ক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠান হুয়াওয়েকে পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।’ অ্যালেক্স লি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের যাত্রাকে সফল করতে আইসিটি ইকোসিষ্টেমের সকলের জন্য একটি সংযোগস্থল হিসেবে কাজ করবে বেসিস সফটএক্সপো ২০২৩। ২৪ বছরের বেশি সময় ধরে হুয়াওয়ে বাংলাদেশের আইসিটি ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন পূরণে হুয়াওয়ে যে ভূমিকা পালন করেছে স্মার্ট বাংলাদেশ অর্জনের ক্ষেত্রেও একইভাবে বাংলাদেশের পাশে থাকবে হুয়াওয়ে। আমাদের আধুনিক যেসব সফটওয়্যার ও সল্যুশন রয়েছে তা আমরা এই সফটএক্সপোতে প্রদর্শন করব যাতে আমাদের সহযোগীরা নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে আরও জানতে পারে এবং সেগুলোকে কাজে লাগাতে পারে।’ উল্লেখ্য, বেসিস সফটএক্সপো ২০২৩- এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন উদ্যোগ নেওয়ার জন্য থাকবে বিজনেস লিডারস মিট, অ্যাম্বাসেডর নাইট, মিনিস্ট্রিয়াল কনফারেন্স, আইটি জব ফেয়ার এবং ক্যারিয়ার ক্যাম্প, বি-টু-বি ম্যাচমেকিং সেশন, আউটসোর্সিং কনফারেন্স, স্টার্টআপস কনফারেন্স, ডেভেলপার্স কনফারেন্স ইত্যাদি। অনুষ্ঠিত হবে ২৩টিরও অধিক সেমিনার ও প্রযুক্তি অধিবেশন। এসব সেমিনারের মধ্যে আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ‘5G and IoT – Opportunities for BGD Telecom and Software Industry’ শীর্ষক একটি সেমিনারে আলোচক হিসেবে যোগদান করবেন হুয়াওয়ে সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর এস এম নাজমুল হাসান। এবারের মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে শাটল সার্ভিস, নলেজ-শেয়ারিং সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানাবিধ আয়োজন । এছাড়াও থাকছে তথ্যপ্রযুক্তিতে আগ্রহী তরুণদের জন্য আইটি ক্যারিয়ার ক্যাম্প ও জব ফেয়ার। আরো পড়ুন..
‘জয় বাংলা’ এখন থেকে বাংলাদেশের জাতীয় স্লোগান। বুধবার (০২ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। সাংবিধানিক পদাধিকারীরা, দেশে ও দেশের
দি নিউজ ডেস্কঃ মোদির মতো সাম্প্রদায়িক ব্যক্তিকে কখনোই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মতো মহৎ অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে দেব না। মোদি বাংলাদেশে এলে ছাত্রসমাজের রক্তের গঙ্গা বয়ে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন
দি নিউজ ডেস্কঃ পাকিস্তান জিন্দাবাদ বলা লোকদের জিভ কেটে আনলে প্রত্যেক জিভের জন্য শ্রীরাম সেনা তিন লক্ষ্য টাকা করে পুরস্কার দিবে বলে ঘোষনা করলেন সিদ্ধ লিঙ্গাস্বামী। কর্নাটকের ছত্রপতি শিবাজি জয়ন্তী
মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বহরের সামনে ‘জয় শ্রী রাম’ধ্বনীতে স্লোগান দেওয়ার অপরাধে ৩ জনকে গ্রেফতার করেছেন রাজ্য পুলিস। গতকাল খড়্গপুর চন্দ্রকোনায় যাওয়ার পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বহর দেখে ‘জয়