× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

সিদ্দিকুরকে বিদেশ পাঠানোর কথা বললেন ওবায়দুল কাদের

admin
হালনাগাদ: সোমবার, ২৪ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ শাহবাগে পুলিশের টিয়ারশেলের আঘাতে চোখ হারাতে বসা সিদ্দিকুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে। জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন সিদ্দিকুরকে দেখতে গিয়ে তিনি এ তথ্য জানালেন।

কাদের বলেন, টিয়ারশেলের আঘাতে আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আমাকে বলেছেন- আহত এই শিক্ষার্থীর খোঁজ খবর নিতে।

গেলো বৃহস্পতিবার রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান নেন। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ছোঁড়ে এবং লাঠিপেটা করে।

এ সময় পুলিশের টিয়ারশেল চোখে লাগলে গুরুতর আহত হন সিদ্দিকুর রহমান। চিকিৎসকরা জানিয়েছেন, তার একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আরেক চোখে আলো ফেরার কিছুটা আশা রয়েছে।

টিয়ারশেলে আহত সিদ্দিকুর রহমান সরকারি তিতুমীর কলেজের ছাত্র। বর্তমানে তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এর আগে রোববার তাকে হাসপাতালে দেখতে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় রাজধানীর ৭ কলেজ। এগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।


এ ক্যটাগরির আরো খবর..