× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

জিটুজি প্লাস পদ্ধতিতে ৯ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া

admin
হালনাগাদ: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ ‘জিটুজি প্লাস’ পদ্ধতিতে ৯ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া। এরই মধ্যে ওই দেশ থেকে এসব শ্রমিকের সত্যায়িত চাহিদাপত্র পাওয়া গেছে।

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) মহাসচিব রুহুল আমিন স্বপন রোববার জানান, এর মধ্যে প্লানটেশন, ফ্যাক্টরি ও সার্ভিস সেক্টরের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে নিয়োগের অনুমতিও পাওয়া গেছে।

তিনি জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে ২০০ জন কর্মী নিয়ে মালয়েশিয়াগামী প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে।

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির এই প্রথম ফ্লাইটটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

সূত্র জানায়, মালয়েশিয়া সরকারের চাহিদাপত্রে বলা হয়েছে, বাংলাদেশের অনুকূলে যে চাহিদাপত্র ইস্যু হয়েছে তাতে তিন বছর কাজের সুযোগ রাখা হয়েছে। তবে কর্মীরা টানা ১০ বছর পর্যন্ত চাকরির পারমিট নবায়ন করতে পারবেন। কর্মীদের দৈনিক কর্মঘণ্টা হবে ৮ ঘণ্টা। কেউ চাইলে ওভারটাইম করতে পারবেন। এ ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের শ্রম আইন প্রযোজ্য হবে। কর্মীদের মাসিক বেতন চুক্তিপত্রে যা উল্লেখ থাকবে তাই দেওয়া হবে। এর কম হবে না। কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে। কোনো কোম্পানি যদি কর্মীদের বেতন-ভাতা কম দিতে চায়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে যাবে দুই দেশের কর্তৃপক্ষের কাছে।

বায়রার মহাসচিব জানান, তিন দফায় আগামী ১৫ মার্চের মধ্যে প্রায় ৫০০ কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। এর মধ্যে প্রথম ফ্লাইটে যাবে ২০০ জন কর্মী, দ্বিতীয় ফ্লাইটে যাবে ১০০ জন এবং তৃতীয় ফ্লাইটে যাবে ২০০ জন কর্মী। এসব কর্মীর নিয়োগকর্তার মাধ্যমে বাছাই ও মেডিকেল সম্পন্ন হয়েছে।

গত ১২ জানুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে চিঠি দেয় মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়। ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে কর্মী নিতে সব ধরনের কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে মালয়েশিয়া। বাংলাদেশও কর্মী পাঠাতে প্রস্তুতির বিষয়টি জানিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৬ জানুয়ারি মালয়েশিয়ার চিঠির জবাব দিয়ে মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানায়।

এর আগে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সরকারের পাশাপাশি বেসরকারিভাবে কর্মী পাঠানোর সুযোগ রেখে উভয় দেশের মধ্যে ‘জিটুজি প্লাস’ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির পরের দিনই মালয়েশিয়া সরকার বিদেশিকর্মী নেওয়া বন্ধ ঘোষণা করে। কয়েক মাস আগে বিদেশীকর্মী না নেওয়ার ঘোষণাটি প্রত্যাহারের পর জিটুজি প্লাস চুক্তির আলোকে কর্মী নিয়োগের বিষয়টি আবারও সামনে চলে আসে। প্লান্টেশন, অ্যাগ্রিকালচার, ম্যানুফাকচারিং, কনস্ট্রাকশনসহ মোট পাঁচটি খাতে বিপুল কর্মী নেওয়ার ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার।


এ ক্যটাগরির আরো খবর..