× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

আগামীকাল থেকেই গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২০
জিআর র‌্যাপিড ডট ব্লট

করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নিজস্ব ল্যাবে শুরু হবে সোমবার (১১ মে)।

আজ রোববার (১০ মে) দুপুরে বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

গণস্বাস্থ্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সোমবার থেকে বিএসএমএমইউ হাসপাতালের নিজস্ব ল্যাবে আমাদের বিজ্ঞানীদের তৈরি কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হবে। তাদের সঙ্গে বৈঠক এ সিদ্ধান্ত হয়েছে। বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ ১০০ কিট চেয়েছে। সোমবার তাদের সেই কিট দেয়া হবে।

গণস্বাস্থ্যের করোনা ভাইরাস শনাক্তকরণ কিট পরীক্ষা নিয়ে বিতর্কের পর ৩০ এপ্রিল ওষুধ প্রশাসন অধিদফতরের থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) বা আইসিডিডিআর,বিতে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমিত দেয়া হয়। এরপর গত ২ মে কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক ড. বিজন কুমার শীলের নেতৃত্বে ড. নিহাদ আদনান, ড. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন, ড. ফিরোজ আহমেদ এই কিট তৈরি করেন।


এ ক্যটাগরির আরো খবর..