× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

মৃণাল মজুমদার, বার্লিন

জার্মানীতে ৭০ ভাগ ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২ নভেম্বর, ২০২২
জার্মানির শিক্ষা ব্যবস্থা

জার্মানিতে তে নবম  শ্রেণী তে উঠলেই প্রত্যেক ছেলে মেয়েকে  কে ক্লাস নাইন  থেকে ১২ ক্লাস  পর্যন্ত প্রতিবার কমপক্ষে   ৩ সপ্তাহ করে মোট ৩ মাসের জন্য সামাজিক প্রতিষ্ঠানে  বা ইন্ডাস্ট্রি তে গিয়ে বিনা পারিশ্রমিকে Trainee হিসাবে অবৈতনিক কাজ শিখতে হয়।  যাতে ছাত্ররা জানে, কোন কাজে তার আগ্রহ আছে।  যাতে ক্লাস টেন বা বারো ক্লাস  পাশ করার পরে সেই দিকে ভোকেশনাল ট্রেনিং শুরু করতে পারে।

এখনকার বিশ্ববিদ্যালয়ে ২ ধরনের। অ্যাপ্লায়েড সাইন্স এর ইউনিভার্সিটি ও নরমাল ইউনিভার্সিটি। অ্যাপ্লায়েড সাইন্স এর ইউনিভার্সিটি তে পড়তে গেলে, যে সাবজেক্ট এ পড়বে , সেই বিষয়ে ভর্তি হবার পূর্বে ৩ মাসের এক নাগাড়ে Trainee হিসাবে কাজের সার্টিফিকেট থাকতে হবে। তবে নরমাল ইউনিভার্সিটি তে যেহেতু প্রাকটিক্যাল এর উপর অত জোর দেয়া হয়না, থিয়োরী র উপর জোর দেয়া হয়,  তাই সেখানে ভর্তি হতে কোনো  প্রাকটিক্যাল কাজের অভিজ্ঞতা   লাগেনা। তবে পড়াকালীন, ইন্ডাস্ট্রি তে গিয়ে, কম পক্ষে ৩ মাসের প্রাক্টিকাল কাজ শেখা বাধ্যতামূলক। মেডিসিন  পড়তে গেলেও, তাকে ভর্তি হবার পূর্বে ৩ মাসের কোনো হাসপাতালে গিয়ে নার্স, ডাক্তার আয়ার সাথে কাজ শেখ বাধ্যতামূলক। অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে পড়তে বা ভোকেশনাল ট্রেনিং শুরু করার পূর্বে, সেই বিষয়ে ট্রেনি হিসাবে অভিজ্ঞতা অর্জন করা বাধ্যতামূলক, যাতে পছন্দ না হবার জন্য মাঝপথে পড়া ছেড়ে না দেয়, ছাত্রের সময় ও দেশের সম্পদ নষ্ট না হয়।

ইন্ডাস্ট্রি সরকারি আইনের কারণে ও নিজেদের স্বার্থে প্রতি বছর এভাবে ছাত্রদের প্রাকটিক্যাল কাজের সুযোগ দেয়, যদিও প্রাথমিক দৃষ্টিতে ইন্ডাস্ট্রি র তাতে ক্ষতি হলেও, আখেরে তাতে লাভ হয়।  কারণ এভাবে ইন্ডাস্ট্রি তার ভবিষ্যতের যোগ্য কর্মী খুঁজে পায়।

সাধারণত ছুটি পড়ার পূর্বে একই সময়ে একই স্কুলের একই ক্লাসের সব স্টুডেন্ট দের প্রাকটিক্যাল কাজের জন্য যেতে হয়।  এ জন্য ৬ মাস পূর্বে থেকেই ইন্ডাস্ট্রিতে আবেদন করতে হয়।  স্কুলে শেখানো হয়, কিভাবে আবেদন করবে, কিভাবে ইন্টারভিউ দেবে। আর কোনো ছাত্র প্রাক্টিকাল করার জায়গা খুঁজে না পেলে, স্কুল প্রাকটিক্যাল এর জায়গা ঠিক করে দেয়। ক্লাস ৮ ও নাইন এ ও ২১ দিন করে গরমের ছুটিতে গাড়ি সাড়াবার গ্যারেজে ও বৃদ্ধাবাসে কাজ শিখেছে।

একজন ক্লাস টেন এ পড়া ১৬ বছরের ছাত্র আমাদের কোম্পানি তে  Trainee হিসাবে  ৩ সপ্তাহের অবৈতনিক কাজ শিখতে এসেছে। ওর নাম মার্টিন কিয়ান। ওর ইচ্ছা, ১২ ক্লাস পাশ করার পর IT ও ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনা করে, ইন্সুরেন্স ইন্ডাস্ট্রি তে কাজ করবে।  ওর বাবা গাড়ির মেকানিক, মা বিশ্ববিদ্যালয়ের  কন্ট্রালিং এর প্রফেসর। আরও ২ বোন আছে।

মার্টিন এর ড্রেস ছিল ওর বয়সী কিশোরদের মত। ফুল হাতা গেঞ্জির উপর একটা হাফ হাতা টি-শার্ট   আমাদের মতোই সকাল ৮-১৭ টা পর্যন্ত ওর কাজ। দুপুরে রেস্টুরেন্টে খেতে আজকাল ৮-১০ ইউরো লাগে বলে, ও বাড়ি থেকে রুটি নিয়ে আসতো।  আমাদের সাথে রেস্টুরেন্টে গেলেও, ও বাড়ি থেকে আনা রুটি খেত। আমরা ওর খাবার বিল দিতে চাইলেই, ও খেতোনা সময়মত ও কাজে আসতো। ট্রেনি পিরিয়ড শেষ হবার দিন আমাদের জন্য ও ওর মায়ের হাতে বানানো কেক নিয়ে এসেছিলো।

২ ডিপার্টমেন্টে ও কাজ শিখেছে।  আমার ডিপার্টমেন্টে আমি ওকে ২ সপ্তাহ শিখিয়েছি। একজন নতুন কর্মী এলে যে সব সিস্টেমের সুবিধা পায়. ও সেটাই পেয়েছে। IT ডিপার্টমেন্টের শূন্য জ্ঞান নিয়ে কাজ শিখতে এসেছে। আমি প্রথম দিন এক  ঘন্টা ওকে আমাদের কাজের উপর সব বললাম, ওকে বলেছিলাম, যেন রেকর্ড করে নেয় ও সব ৩ বার শোনে ও লিখে রাখে। তারপর এর দিন যেভাবে কাজ হয়, সেই  টুলস, সিস্টেম গুলো দেখলাম- যা নিয়ে পূর্বের দিন বলেছিলাম । এরপর ৩ দিন সেগুলো নিয়ে সে নিজে নাড়াচাড়া করেছে। এর পর আমি বাস্তব জগতের একটা কাজ ৫ দিন ধরে  A -Z ওর উপস্থিতিতে ওকে বুঝিয়ে ওর সামনে সমাধান করেছি করেছি। ও পাশে বসে দেখেছে।  আমার ডেইলি ৩-৫ ঘন্টা মিটিং থাকে। ওকে সেই মিটিঙে নিয়ে যেতাম। ১০ দিনে সব মিলিয়ে ওকে ১০ ঘন্টা সময় দিতে হয়েছে। স্কুলে গিয়ে ওকে সব ছাত্রদের সামনে যে বিষয়ে প্রাক্টিকাল করলো, সে বিষয়ে presentation দিতে হবে, যাতে অন্য ছাত্ররাও সেই কাজ সমন্ধে ধারণা করতে পারে।

শেষ দিন ও যা শিখলো, তার উপর সবার সামনে একটা presentation দিয়েছে। আমাদের ২ জন “টিচার” কে ও গোপন মূল্যায়ন করেছে, আমরাও ওকে মূল্যায়ন করেছি।

আমরা ওকে প্রস্তাব দিয়েছি,. ও চাইলে ১২ ক্লাস পাশ করার পর যেন আমাদের কোম্পানি তে ডুয়াল স্টাডি করার জন্য দরখাস্ত করে। কারণ ওকে আমাদের পছন্দ হয়েছে।

ও জানে  IT ও ম্যানেজমেন্ট পড়াশুনা করে, কি ধরণের কাজ করতে হয়।  যদি ওর ভালো লাগে, তবে ও জানে, কিভাবে কোন কোন বিষয় মন দিয়ে পড়বে।  আর যা পড়বে , জানবে তার প্রাকটিক্যাল প্রয়োগ কোথায় হয়।

জার্মানদের এই সিস্টেম চীন গ্রহণ করেছে বলে. চীন আজ ইন্ডাস্ট্রি তে সফল। জার্মানিতে  যে কোন কাজ করতে গেলে, সেই কাজ কম করে ৩ বছর শেখার সার্টিফিকেট থাকতে হয়।  সাধারণত ৭০% স্টুডেন্ট ভোকেশনাল ট্রেনিং করে যেখানে কাজ শেখে, সেখানেই কাজ করার সুযোগ পায়। ৩০% মাত্র ইউনিভার্সিটি তে পড়ে।

যারা প্রাইমারি ও হাইস্কুলের টিচার হতে চায়, তাদের কে ১২ ক্লাস পাশ করার পরেই সেই টিচার হবার সরকারি ইউনিভার্সিটি তে পড়াশুনা করতে হয়, তাদেরকেও টিচার হবার পরীক্ষা পাশ করার পূর্বে কম করে ১ বছর প্রাকটিক্যাল করতে হয়।  প্রত্যেক শিক্ষক কে ২ বিষয়ে পড়াবার দক্ষতা অর্জন করতে হয়।  কেহ হয়ত ইতিহাস আর অংক নিয়ে পড়ে , কেহ হয়ত আবার বায়োলজি ও ভূগোল। আর পাশ করলেই টিচার হবার সরকারি চাকুরী মেলে। নতুন কোনো পরীক্ষা দিতে হয়না, দুর্নীতি হয়না।  এমন ভাবে সরকারি অফিসে ক্লাস ১০-১২ ক্লাস পাশ করলে , বিভিন্ন ডিপার্টমেন্ট এদের কে নিয়ে ৩-৫ বছর পড়াশুনা করিয়ে ম্যাক্স সরকার দক্ষ কর্মীর চাহিদা পূরণ করে।

এই সিস্টেমের জন্যও  জার্মানি চীন উন্নত। আর ইন্ডাস্ট্রি ও এভাবে ভবিষ্যতের দক্ষ কর্মী খুঁজে নেয়। ইন্ডাস্ট্রি ও তার কর্মীরা তাদের সামাজিক দায়িত্ব পালন করে।


এ ক্যটাগরির আরো খবর..